জাতীয়
বাজেটে সিগারেটের দাম বৃদ্ধি, করের আওতায় নিকোটিন পাউচ
জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকপণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের সব স্তরের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচের দাম নির্ধারণ ও এ পণ্যের ওপর কর আরোপের প্রস্তাব রাখা হচ্ছে। বৃহস্পতিবার (১১জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব ঘোষণা করবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
কেন ব্রিফকেস হাতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী, ভেতরে আসলে কী থাকে?
বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আজ ঘোষণা করা হবে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। সম্ভাব্য এ বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা কমাতে বেশ কিছু খাতে ১০০ শতাংশ কর অব্যাহতি ও শুল্ক মওকুফের ঐতিহাসিক প্রস্তাব করতে যাচ্ছে সরকার। আজ বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট পেশ করার সময় দেশীয় শিল্প এবং জনকল্যাণমূলক সেবায় এই বড় ছাড়ের ঘোষণা দিতে পারেন।
কোথায় করছাড় থাকবে, কোথায় আওতা বাড়বে
আগামী অর্থবছরের বাজেটে করছাড়ের ছড়াছড়ি আছে। সৃজনশীল অর্থনীতি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের উদ্যোক্তাদের শুল্ক-করে ছাড় দেওয়া হচ্ছে। কর ছাড় দিয়ে করের আওতা বাড়ানোর উদ্যোগ থাকছে বাজেটে। আবার করদাতা ও উদ্যোক্তাদের ওপর কর বসিয়ে কিংবা করজালের আওতায় আনার বাধ্যবাধকতার মতো কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেমন ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকতে হবে, খুচরা বিক্রেতাদের মালামাল কেনার সময় উৎসে কর বসানো হতে পারে। এতে সাধারণ করদাতা ও ছোট ব্যবসায়ীদের ওপর করের চাপ বাড়বে। করের জাল সম্প্রসারণে এবার নজর বেশি অর্থমন্ত্রীর।
আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ইউনিফর্ম ও জুতা সরবরাহের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাজেটে সাধারণ মানুষের জন্য মিলবে স্বস্তির বার্তা, কমছে পণ্যের দাম
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দীর্ঘদিন ধরে চাপে থাকা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। চাল-ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, শিশুখাদ্য, স্বর্ণ, ওষুধের কাঁচামাল, ইলেকট্রনিক পণ্যসহ প্রায় ৬০টি পণ্যে কর ছাড়ের প্রস্তাব রাখা হচ্ছে এবারের বাজেটে। একই সঙ্গে স্বাস্থ্য, প্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতেও একাধিক কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।
কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। বুধবার (২৭ মে) সন্ধ্যায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
বাজেটে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্বস্তির বার্তা
দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর সুবিধা আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তাদের সব ধরনের আয় করমুক্ত করার পাশাপাশি সেবার ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে।ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত
ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্বের আহ্বান নিয়ে দেশজুড়ে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানীসহ সারা দেশের ঈদগাহ ও মসজিদে মসজিদে ঈদের জামাতে অংশ নিচ্ছেন সব শ্রেণি-পেশা ও বয়সের লাখো মুসল্লি। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রাখছে সরকার
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও অ্যাঙ্গোলা থেকে মোট ২০টি এলএনজি কার্গো কেনা হয়েছে। এর মধ্যে এপ্রিলে ৯টি কার্গো আমদানি করা হয়, যার মধ্যে ৬টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে। বাকি কার্গোগুলোও পর্যায়ক্রমে আসছে। মে মাসে আরও ১১টি কার্গো আমদানির প্রস্তুতি রয়েছে।
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার
নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অনিচ্ছা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষায় তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর ধরা হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।