৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের আওতায় পর্যায়ক্রমে ৪১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে।

তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো সরাসরি সরকারি সহায়তা পাবে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু ভাতা নয়, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা হবে।

পেশায় চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্য খাতের বিভিন্ন জীবনরক্ষাকারী চিকিৎসাসামগ্রীর ওপর কর কমানোর আহ্বান জানান। তিনি বলেন, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে হৃদযন্ত্রের কৃত্রিম ভাল্ব, অক্সিজেন সরবরাহকারী যন্ত্র এবং রক্তনালির স্টেন্টসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ওপর মূল্য সংযোজন কর ও অন্যান্য কর হ্রাস করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ওষুধ রপ্তানি বাড়াতে ঔষধ প্রশাসনের পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীত করা জরুরি।

আলোচনায় অংশ নিয়ে বিগত সরকারের সমালোচনাও করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ জুলুম-নির্যাতন ও লুটপাটের শিকার হয়েছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, বিএনপি অতীতেও ধ্বংসস্তূপ থেকে দেশের অর্থনীতিকে পুনর্গঠন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি বলেন, অতীতের পরিস্থিতি পুনরায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা দেশের জনগণ মেনে নেবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে