ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে নতুন নিয়ম, বদলে যাচ্ছে আবেদন প্রক্রিয়া

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

প্রায় দুই বছর পর আগামী রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। এ উপলক্ষে ভিসা আবেদন প্রক্রিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ভিসা আবেদন জমা দেওয়ার অন্তত এক দিন আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। দেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

ভিসা আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করে তা ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্টের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রতিদিন পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট আগের কার্যদিবসে প্রকাশ করা হবে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নিবন্ধন ও ওয়েবফাইল আপলোড করতে হবে। সফলভাবে ওয়েবফাইল আপলোডকারীরা বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

নিবন্ধনের সময় আবেদনকারীর মোবাইল নম্বর ও ই-মেইলে পৃথক দুটি ওটিপি পাঠানো হবে। ওটিপি যাচাই শেষে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে হবে। আপলোড করা আবেদনপত্র অবশ্যই মূল পিডিএফ ফাইল হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না।

পর্যটন ভিসার জন্য আবেদনকারীর বৈধ পাসপোর্ট, সাম্প্রতিক রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, আবাসনের প্রমাণপত্র, পেশার প্রমাণ, আর্থিক সক্ষমতার দলিল, অনলাইন আবেদনপত্র এবং পূর্বের সব পাসপোর্ট জমা দিতে হবে।

ভারত সরকার ভিসা ফি না নিলেও আবেদন প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাককে ১ হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদন নিষ্পত্তির পর মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের বিষয়ে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি