জাতীয়

আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিরছে আগের দামে

আবাসিক সংযোগে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফিরছে আগের দামে

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার দিনই আবাসিক গ্রাহকদের নিম্নস্তরের দুই ধাপে বাড়তি মূল্য প্রত্যাহারের আবেদন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সঙ্গে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী জীবনধারা-সুবিধাভোগী গ্রাহক এবং প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য আগের মূল্য বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া শূন্য থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য নতুন একটি স্তর চালুর কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অপরাধী যেই হোক রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।তিনি বলেন, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। তিনি স্পষ্ট করেন, সব ধরনের অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনার জানান, একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্ত রাজধানী গড়ে তুলতে ডিএমপি কাজ করে যাচ্ছে এবং এ কাজে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে তারা।

২৫ জুলাই, ২০২৬
পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?

পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নতুন পে স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে প্রথম ধাপে বিদ্যমান মূল বেতনের ওপর ৫০ শতাংশ সমন্বয় কার্যকর হতে পারে। পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আরও সমন্বয় যোগ হবে। তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একসঙ্গে কার্যকর করার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৬ জন এবং নিশ্চিতভাবে হাম রোগী ৬২ জন রয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদনে অবহেলার বিষয়টি স্পষ্ট হওয়ায় হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

২৫ জুলাই, ২০২৬
বাজেট ২০২৬-২৭ নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না

বাজেট ২০২৬-২৭ নতুন পে-স্কেলে আলাদা বরাদ্দ থাকছে না

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় অর্থের সংস্থান অন্য খাতের থোক বরাদ্দ ও অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকে করা হবে।

২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ বাজেট

মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ বাজেট

জাতীয় সংসদে উপস্থাপনের আগে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
বাজেট অর্থবছর হিসেবে জুলাই কেন শুরুর মাস?

বাজেট অর্থবছর হিসেবে জুলাই কেন শুরুর মাস?

বাংলাদেশে সাধারণ জীবনযাত্রায় বাংলা সন ও খ্রিষ্টীয় সন অনুসরণ করা হলেও সরকারি আর্থিক কর্মকাণ্ড পরিচালিত হয় জুলাই-জুনভিত্তিক অর্থবছর অনুযায়ী। প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত সময়কালকে একটি অর্থবছর হিসেবে গণ্য করে জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পাকিস্তান পর্ব এবং স্বাধীন বাংলাদেশের পুরো সময়জুড়েই এই ধারাবাহিকতা বজায় রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

পিডিবির পক্ষে এঁর প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, 'চলতি অর্থবছরে সংস্থাটির সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৬২ হাজার কোটি টাকা, আর আগামী অর্থবছরে তা ৬৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এ অবস্থায় বিদ্যুতের দাম সমন্বয় না করলে পুরো বিদ্যুৎ খাত বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়বে।' তবে দাম বাড়ানোর এই প্রস্তাবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
দেশের ইতিহাসে যে বাজেট পড়ে শেষ করেন প্রধানমন্ত্রী

দেশের ইতিহাসে যে বাজেট পড়ে শেষ করেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ২০১৯ সালের ১৩ জুন একটি বিশেষ ও স্মরণীয় ঘটনা ঘটে। ওই দিন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব পালনের জন্য সংসদে উপস্থিত হয়ে বাজেট বক্তৃতা শুরু করেন।

২৫ জুলাই, ২০২৬
দেশের ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য

দেশের ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য

বাজেট’ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘বুজেট’ থেকে, যার অর্থ মানিব্যাগ বা টাকার থলি। ইতিহাসবিদদের মতে, ১৭২০ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী রবার্ট ওয়ালপুল প্রথম রাজস্ব ও বাজেট-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে ১৭৩৩ সালে রাজা দ্বিতীয় জর্জের শাসনামলে ‘বুজেট’ ধারণাটিই আনুষ্ঠানিকভাবে ‘বাজেট’ হিসেবে পরিচিতি পায়। সে সময় যুক্তরাজ্য তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বিভিন্ন মহল থেকে পাওয়া কর ও রাজস্বসংক্রান্ত প্রস্তাব রবার্ট ওয়ালপুল তাঁর মানিব্যাগে সংরক্ষণ করতেন। পরবর্তীতে সেগুলো একত্র করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব তৈরি করে পার্লামেন্টে উপস্থাপন করেন, যা ইতিহাসে বিশ্বের প্রথম বাজেট হিসেবে স্বীকৃত।

২৫ জুলাই, ২০২৬
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মারা গেল আরও ৪ জন, মৃত্যু বেড়ে ৬০৫

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মারা গেল আরও ৪ জন, মৃত্যু বেড়ে ৬০৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন তিনজন এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন একজন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম