এক অভিযানে ইতিহাসের সর্বোচ্চ ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা জব্দ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দেশের ইতিহাসে এক অভিযানে সর্বোচ্চ ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ফেসবুকভিত্তিক একটি অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে সিসা বিক্রির অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সহোদরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি হুক্কা, ৪০ কেজি সিসা সেবনের কয়লা এবং মাদক কারবারে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪) নামের দুই সহোদরের নেতৃত্বে একটি চক্র ফেসবুকের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সিসা ও সিসা সেবনের সরঞ্জাম বিক্রি করছিল। তারা কুরিয়ার সেবার মাধ্যমে ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছে দিত।

তথ্যের ভিত্তিতে ২ জুলাই রাজধানীর ভাটারার বসুন্ধরা এলাকায় একটি কুরিয়ার পার্সেল থেকে এক কেজি এবং রমনার মালিবাগ এলাকায় আরেকটি কুরিয়ার পার্সেল থেকে আরও এক কেজি সিসা জব্দ করা হয়।

পরে পার্সেল দুটির প্রেরকের তথ্য অনুসরণ করে একই দিন গুলশানের কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আহমেদ শরীফি ও মেহদাদ শরীফিকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা এবং ২০টি হুক্কা উদ্ধার করা হয়।

দুই সহোদরের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই ভাটারার নূরেরচালা এলাকায় অভিযান চালিয়ে মো. মাকসুদ আলম (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ১৮ কেজি সিসা ও ২১টি হুক্কা।

চারটি স্থানে পরিচালিত সমন্বিত অভিযানে মোট ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা, ৪১টি হুক্কা, ৪০ কেজি সিসা সেবনের কয়লা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ বদরুদ্দীন দাবি করেন, দেশে এক অভিযানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় সিসার চালান জব্দের ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুই সহোদর দীর্ঘদিন ইরানে অবস্থান করেছিলেন। সেখানে সিসার বাজার ও সরবরাহব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পর দেশে ফিরে একই ধরনের ব্যবসা শুরু করেন। পরে ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত হয়।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্যের ছবি প্রকাশ, অর্ডার গ্রহণ ও মূল্য নির্ধারণের পর কুরিয়ার সেবার মাধ্যমে সারা দেশে সিসা সরবরাহ করা হতো। লেনদেনের জন্য বিভিন্ন মোবাইল আর্থিক সেবার একাধিক হিসাব ব্যবহার করা হতো, যাতে অর্থের উৎস ও সুবিধাভোগীদের পরিচয় গোপন রাখা যায়। এসব আর্থিক লেনদেন এখন ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

ডিএনসির এই কর্মকর্তা আরও বলেন, জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক ক্রেতার তথ্য, যোগাযোগের ইতিহাস, অর্ডারের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে নিয়মিত ক্রেতা, পরিবেশক ও চক্রের অন্য সদস্যদের শনাক্তের কাজ চলছে।

প্রাথমিক তদন্তে চক্রটি অবৈধ সিসা বিক্রির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আরও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে ডিএনসি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, সরকারের মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে সামাজিক যোগাযোগমাধ্যম, কুরিয়ার সেবা এবং মোবাইল আর্থিক সেবাকে ব্যবহার করে পরিচালিত মাদক কারবারের বিরুদ্ধে সাইবার নজরদারি, আর্থিক গোয়েন্দা বিশ্লেষণ ও সমন্বিত অভিযান আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি