জাতীয়

ভূমিসেবা ডিজিটালাইজেশনে দুর্নীতি ও হয়রানি কমবে: প্রধানমন্ত্রী

ভূমিসেবা ডিজিটালাইজেশনে দুর্নীতি ও হয়রানি কমবে: প্রধানমন্ত্রী

এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, 'ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকদের সেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা প্রক্রিয়া সহজ করাই সরকারের মূল লক্ষ্য। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমান সরকার তা পরিবর্তনে কাজ করছে।' এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।

২৫ জুলাই, ২০২৬
সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতিতে কেউ শ্রেষ্ঠ বা নিকৃষ্ট নয়, বৈচিত্র্যই মানবজাতির আসল শক্তি: সংস্কৃতি মন্ত্রী

জাতিসংঘ ঘোষিত প্রথম ‘আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস’ উপলক্ষে ঢাকাস্থ গণচীন দূতাবাস এবং বাংলাদেশ-চীন প্রাক্তন শিক্ষার্থী সমিতির (এবিসিএ) যৌথ উদ্যোগে ‘সমমনা আত্মার সংলাপ: চীন-বাংলাদেশ গবেষক সংলাপ’ শীর্ষক এক বিশেষ বৈশ্বিক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণচীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

২৫ জুলাই, ২০২৬
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড স্থাপন করতে হবে। এসব ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। এতে আরও বলা হয়, আইসোলেশন ওয়ার্ডে ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে, যাতে রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত হয়।

২৫ জুলাই, ২০২৬
মায়ের প্রতি অবহেলায় যুগ্মসচিবকে প্রত্যাহারের নির্দেশ সরকার

মায়ের প্রতি অবহেলায় যুগ্মসচিবকে প্রত্যাহারের নির্দেশ সরকার

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মেয়ের বাসা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পদ থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।

২৫ জুলাই, ২০২৬
জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: পানিসম্পদ মন্ত্রী

জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক এবং কৃষি ঋণের বিস্তার ঘটেছিল। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি ‘জিয়া খাল খনন কর্মসূচি’ চালু করেছিলেন। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে সেই খাল খনন কর্মসূচির পুনর্জাগরণ ঘটছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস সেবা প্রদান করে যাচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বিবেচনায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক এবং ৯৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন সকাল ৮টা থেকে ১০ জুন সকাল ৮টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে দেশের সার্বিক হাম পরিস্থিতির হালনাগাদ চিত্র প্রকাশ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আগের কাঠামোয় থাকছে না র‍্যাব, বদলাতে পারে নামও: তথ্য উপদেষ্টা

আগের কাঠামোয় থাকছে না র‍্যাব, বদলাতে পারে নামও: তথ্য উপদেষ্টা

জাহেদ উর রহমান বলেন, 'র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না। বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।' তথ্য উপদেষ্টা বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছেন এবং একটি নতুন আইনি কাঠামোর আওতায় বাহিনীটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক হ্যান্ডবল আসরের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক হ্যান্ডবল আসরের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বয়সভিত্তিক পুরুষ আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) ট্রফি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২৫ জুলাই, ২০২৬
বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের আদালতগুলোতে বিপুলসংখ্যক মামলা বিচারাধীন থাকায় দ্রুততম সময়ে এসব মামলার নিষ্পত্তি করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। বর্তমানে দেশের বিভিন্ন আদালতে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ৪৭ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি-সংক্রান্ত মামলা। এ পরিস্থিতিতে প্রচলিত আদালতের পাশাপাশি গ্রাম আদালত ও এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি হলে সময় যেমন কম লাগবে, তেমনি সামাজিক সম্পর্কের অবনতিও অনেক ক্ষেত্রে এড়ানো সম্ভব হবে।'

২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘে বিজয়ের পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘে বিজয়ের পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান তিনি। পরে সকাল ৯টা ১৪ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পে-স্কেলে পরিবর্তন হচ্ছে মূল বেতন, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত?

পে-স্কেলে পরিবর্তন হচ্ছে মূল বেতন, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডে কত?

উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি জুন মাসের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম