জাতীয়

৬ বিষয়ে অনার্স বাতিলের কোনো আলোচনাই হয়নি: শিক্ষামন্ত্রী

৬ বিষয়ে অনার্স বাতিলের কোনো আলোচনাই হয়নি: শিক্ষামন্ত্রী

বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) বাতিলের কোনো আলোচনার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানামতে, এ রকম কোনো আলোচনা হয়নি। আর বাংলা মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যেতে পারে? এমন কোনো আলোচনা হয়নি, আমার জ্ঞাতসারে।” শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাসসহ অন্যান্য বিষয় বাদ পড়বে—এমন কোনো আলোচনা হয়নি এবং সরকার কোথাও এ বিষয়ে আলোচনা করেনি।

২৫ জুলাই, ২০২৬
র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, 'অতীতে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। বিভিন্ন রাজনৈতিক শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণেও এসব প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে।' সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা আশা করছি, আগামী দিনে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে তাদের সব কার্যক্রম পরিচালনা করবে।'

২৫ জুলাই, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তিনি আগেই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হলে সেখানে সময় দিতে হবে। তবে এর মানে এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে তিনি মন্তব্য করেন। গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ আবারও এই পদে নির্বাচিত হলো।

২৫ জুলাই, ২০২৬
খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প এক যুগেও অধরা, প্রধানমন্ত্রীর তদন্ত নির্দেশ

খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প এক যুগেও অধরা, প্রধানমন্ত্রীর তদন্ত নির্দেশ

২০১৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া ‘খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্প এক যুগ পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এ অবস্থায় প্রকল্পটির দীর্ঘসূত্রতা ও অনিয়মের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বিলম্ব ও অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর সন্ত্রাসী হামলার জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'দীর্ঘ ১৭ বছর দেশে কার্যকর আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর এলাকায় রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র গড়ে উঠেছিল। বর্তমান সরকার সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।' তিনি আরও বলেন, 'সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক রয়েছে। তিনি জানান, সীমান্তে যেসব ঘটনা ঘটছে, সেগুলোকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে এবং বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
ফের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

ফের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার তারা অবৈধভাবে দেশে ফেরার জন্য কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।

২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহা ঘিরে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

ঈদুল আজহা ঘিরে নাশকতার সুনির্দিষ্ট হুমকি নেই: র‍্যাব ডিজি

বাহিনীর সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। দেশের প্রধান প্রধান ঈদের জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছরের সেপ্টেম্বরে এই অধিবেশন শুরু হবে। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পন্ন হওয়ার পর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এই অভিনন্দন জানান।

২৫ জুলাই, ২০২৬
দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি

দলীয় প্রতীক ছাড়াই হবে স্থানীয় নির্বাচন: সিইসি

সিইসি বলেন, 'দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে স্থানীয় নির্বাচন উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।' তিনি বলেন, 'নির্বাচন কমিশন চায় দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে উঠুক এবং শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচনই যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।'

২৫ জুলাই, ২০২৬
সীমান্তে এমন কিছু ঘটেনি যাতে জাতীয় প্রভাব পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে এমন কিছু ঘটেনি যাতে জাতীয় প্রভাব পড়বে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সীমান্ত এলাকায় ছোটখাটো ঘটনা বা উত্তেজনা নতুন কিছু নয়। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তা দ্রুত সমাধান করা হয়।' তিনি আরও বলেন, 'সম্প্রতি দু-একটি ঘটনার তথ্য সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে বিজিবির মহাপরিচালক দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং সীমান্তে দায়িত্ব পালনরত কর্মকর্তারাও যথাযথ জবাব দিয়েছেন।'

২৫ জুলাই, ২০২৬
দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালায় আনা হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালায় আনা হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

২৫ জুলাই, ২০২৬
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যতম শীর্ষ ও নির্ভরযোগ্য নাম: প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অন্যতম শীর্ষ ও নির্ভরযোগ্য নাম: প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য একদিনে অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় চার দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনী আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করেই দেশের শান্তিরক্ষীরা বিশ্বমঞ্চে এই মর্যাদা অর্জন করেছেন। এই গৌরব যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা রক্ষা করা সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি