জাতীয়

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হলেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ উদ্দিন আহমদ। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞপণে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২৫ জুলাই, ২০২৬
সরকারের ১০০ দিন পূর্তিতে বিকালে সংবাদ সম্মেলন

সরকারের ১০০ দিন পূর্তিতে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্ গঠিত বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ছয় শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম জরুরি। ঘটনার কারণ এখনও তদন্তাধীন। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, শ্বাসরোধজনিত পরিস্থিতি বা গ্যাস লিকেজ- সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেওয়ার পক্ষে জাতিসংঘ কমিটি

এলডিসি উত্তরণে বাংলাদেশকে আরও ৩ বছর সময় দেওয়ার পক্ষে জাতিসংঘ কমিটি

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশ আরও তিন বছর সময় পেতে যাচ্ছে। এ বিষয়ে সরকারের আবেদনের প্রতি ইতিবাচক অবস্থান জানিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। কমিটির চেয়ারম্যান হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে জানিয়েছেন, উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারা একমত। এর ফলে কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইতিবাচক সুপারিশ করার পথ উন্মুক্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হজ পালনে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

হজ পালনে গিয়ে ২৮ বাংলাদেশির মৃত্যু

হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট। পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সৌদি আরবে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

২৫ জুলাই, ২০২৬
পুশ ইন- পুশব্যাক নিয়ে সীমান্তে অ্যালার্ট আছে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

পুশ ইন- পুশব্যাক নিয়ে সীমান্তে অ্যালার্ট আছে বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্য দেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা কোনো অপরাধে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে সীমান্তরক্ষীরা আইনি পদক্ষেপ নিলে সেটা সীমান্ত হত্যা বা বর্ডার কিলিং নয় বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৫ জুলাই, ২০২৬
নির্দিষ্ট প্রকল্পের প্রভাবভিত্তিক গবেষণায় অর্থায়নে প্রস্তুত সরকার

নির্দিষ্ট প্রকল্পের প্রভাবভিত্তিক গবেষণায় অর্থায়নে প্রস্তুত সরকার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রভাবভিত্তিক গবেষণার জন্য নির্দিষ্ট প্রকল্প নির্ধারণ করে ফলাফল অর্জনে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় অর্থায়ন সরকার বহন করতে সক্ষম বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৯ জুন) ঢাকার বিজয় সরণিতে নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে নভোথিয়েটারের সম্মেলন কক্ষে “২০২৪-২৫ অর্থবছরে গবেষণা ও উন্নয়ন (আরএসডি) প্রকল্পসমূহে অনুদানপ্রাপ্ত প্রকল্প পরিচালকদের গবেষণা কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার-২০২৬” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
তনু হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

তনু হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
কোটা সংস্কারের কথা ২০১৪ সালেই বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রেস সচিব

কোটা সংস্কারের কথা ২০১৪ সালেই বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী দাবি করেন ২০১৪ সালেই সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান । শনিবার (৩০ মে) লন্ডনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। এসময় ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও তারেক রহমান এর পাঁচ বছর আগেই এ বিষয়ে প্রকাশ্যে মত দিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রেস সচিব সালেহ শিবলী।

২৫ জুলাই, ২০২৬
সরকারের গুরুত্বপূর্ণ ৮ দপ্তরের শীর্ষ পদে রদবদল

সরকারের গুরুত্বপূর্ণ ৮ দপ্তরের শীর্ষ পদে রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১০ মে বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেননি। এ কারণে তাদের আগামী ১১ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১১ জুন অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

২৫ জুলাই, ২০২৬
জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং

জুনের শেষ দিকে প্রধানমন্ত্রীকে চীন সফরে নিতে চায় বেইজিং

সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি জাতীয় দৈনিক জানিয়েছে, সফরের সম্ভাব্য দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছানোর দিনই চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং–এর সঙ্গে বৈঠক করতে পারেন। গত সপ্তাহে সম্ভাব্য এ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, 'প্রধানমন্ত্রী অবশ্যই চীন সফরে যাবেন। তারা (চীন) আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। সুবিধাজনক সময়ে তিনি চীন সফর করবেন।'

২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভোটাভুটিতে তিনি ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি