জাতীয়
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬৩ হাজার
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ শিশুই হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ১০ জন শিশু মারা গেছে। এছাড়া ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ৩০৬ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।
হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৮৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ৯২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।
এআই ক্যামেরেই ‘কাল’ হলো বেনজীরের,বিমানবন্দরে ইন্টারপোলের সংকেত
NULL
দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৪ জনের মধ্যে হাম উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
৩২ ডিসি ও রিটার্নিং কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের শঙ্কা
সরকারি চাকরি আইন অনুযায়ী, ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ার পর জনস্বার্থে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুযোগ রয়েছে। বিসিএস (প্রশাসন) ২০তম ব্যাচের কর্মকর্তাদের চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে গত ২৮ মে। এই ব্যাচের অন্তত ৩২ জন কর্মকর্তা ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ওই নির্বাচন দেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন হিসেবে আলোচিত। নির্বাচনের পর এসব কর্মকর্তার প্রায় সবাই যুগ্ম সচিব পদে পদোন্নতি পান।
ঠাকুরগাঁও সীমান্তে ৪৮ ঘণ্টার পর ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ
বিজিবি জানা যানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের ৩৪৯ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব–পিলারের কাছে ভারতীয় ভূখণ্ডে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। সে সময় বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে ওই ১১ জন ভারতীয় অংশে শূন্যরেখার অবস্থান করছিলেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়, তবে এরপরও কোনো সমঝোতা হয়নি। বিজিবি আরও জানায়, ৪৮ ঘণ্টার পর আজ রাত সাড়ে তিনটার পর শূন্যরেখায় থেকে ১১ জনকে সরিয়ে নেয় বিএসএফ।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক । একইসঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, '২০২০ সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিতভাবে হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হয়নি। এতে টিকার তীব্র সংকট তৈরি হয় এবং বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।' তিনি বলেন, '২০২০ সালের ডিসেম্বরে সর্বশেষ টিকাদান হয়েছিল। এরপর আমরা দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত দেশে মিজেলস বা হামের কোনো টিকা দেওয়া হয়নি। এমনকি আমাদের হাতে একটি টিকাও ছিল না।'
আলোচিত শিশু আছিয়ার ধর্ষণ-হত্যা মামলায় শুনানির অপেক্ষা
মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। এর মধ্যেই মামলাটির পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। সোমবার (৮ জুন) ছাপাখানা থেকে পেপারবুক হাইকোর্টে পৌঁছেছে। এখন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন প্রধান বিচারপতি। গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। এরপর প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলেও বাঁচানো যায়নি আছিয়াকে। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
ভারতের দিল্লিতে প্রবেশে বাধার পর আজ সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। কলম্বো থেকে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুপুর ১২টার আগে ফ্লাইটির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেলেন আলি আকবর খান
ডিআইজি আলি আকবর খান বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন।