জাতীয়
সুপ্রীম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় তিন মাসের মধ্যে ব্যবস্থা নিতে দেওয়া হাইকোর্টের নির্দেশনা স্থগিত করেছেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। একই সঙ্গে এ বিষয়ে দায়ের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
১৯৯৫ সালে ১৫তম বিসিএসে উত্তীর্ণের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমদ। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পান। সিআইডিতে যোগ দেওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন বিভাগের ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু
সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। পাশাপাশি পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখাও উপস্থাপন ও অনুমোদনের জন্য তোলা হবে। সভা শেষে দুপুর ১টায় একনেক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সভাস্থল ত্যাগ করার পর আনুষ্ঠানিক ব্রিফিং করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের না করার পরিকল্পনা ইসির
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশন, ৪৫০টি উপজেলা পরিষদ, তিন শতাধিক পৌরসভা, প্রায় ৬০০ ইউনিয়ন পরিষদ এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের উপযোগী রয়েছে। এছাড়া আগামী জুলাইয়ের মধ্যে আরও প্রায় ২ হাজার ৮০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য হবে। ইতোমধ্যে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসকও নিয়োগ দিয়েছে সরকার।
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
তিনি বলেন, 'জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেট প্রস্তুত করা হচ্ছে।' ডিএসসিসি প্রশাসক আরও বলেন, 'আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।'
বিশেষ বরাদ্দসহ আসছে নবম পে-স্কেল, শিগগিরই গেজেট
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে অর্থ মন্ত্রণালয় নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে।
ঈদের পর আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য থাকবে আলাদা কোচ: রেলমন্ত্রী
মন্ত্রী বলেন, 'রোববার রাতে প্রধানমন্ত্রী ফোন করে ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি কোচে সোমবার থেকেই নারীরা আলাদাভাবে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ঈদের পর ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।' তিনি আরও বলেন, 'বর্তমানে সাড়ে চার মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে। ভবিষ্যতে নতুন কোচ সংযোজন করা গেলে ব্যবধান আরও কমিয়ে আনা সম্ভব হবে।'
হাম ও হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১৭ শিশুর মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২২৪ শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১২৭ জন এবং নিশ্চিত হাম রোগী রয়েছে ৯৭ জন। বিভাগভিত্তিক মৃত্যুর তথ্যে দেখা যায়, ঢাকায় সর্বোচ্চ ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ৩ জন, রাজশাহীতে ২ জন, বরিশালে ২ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন
এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, 'কিচেন কেবিনেটের সদস্যদের অভিজ্ঞতা কম থাকলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের মতামতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হতো।' তিনি বলেন, 'আমি যমুনাতে তাদের একটি বৈঠকে একবার গিয়েছিলাম। পরে জানতে পারি প্রতি মঙ্গলবার তারা বসেন। সিদ্ধান্ত কেউ কেউ নেয় এমন কথাবার্তা আমার কানেও আসত।'
প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়ায়
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফরে যাচ্ছেন। সফরে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে।
ঈদুল আজহায় ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
চিঠিতে জানানো হয়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু রাখতে হবে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের আগের সাত দিন, ঈদের দিন এবং পরবর্তী পাঁচ দিন—মোট ১৩ দিন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা সেবা দেবে।
মিরপুরে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
রাজধানীর মিরপুরে একা বসবাসরত বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে হিসেবে আলোচিত যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বুধবার সকালে তিনি গণমাধ্যমকে ফোনকলে এ তথ্য জানান।