শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে চলা এই সংকট সমাধানে সরকারি-বেসরকারি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর নতুন কোনো রাষ্ট্রীয় সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি বলেও জানান শামা ওবায়েদ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি