জাতীয়

মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল, তালিকায় নেই সিনিয়র নেতারা

মন্ত্রিসভা সম্প্রসারণ ও রদবদল, তালিকায় নেই সিনিয়র নেতারা

বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্ভাব্য এই সম্প্রসারণে আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ার ইঙ্গিত মিলছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন তালিকায় বিএনপির কোনো সিনিয়র নেতার নাম নেই। বরং এবারও তুলনামূলকভাবে কম পরিচিত ও নিচের সারির নেতাদেরই স্থান পাওয়ার সম্ভাবনা বেশি। একইসঙ্গে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মতো আরও কয়েকজন মন্ত্রীর পদত্যাগ বা দপ্তর পরিবর্তনের ঘটনাও ঘটতে পারে বলে আলোচনা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঈদুল আজহায় পশু পরিবহনে নতুন নির্দেশনা

ঈদুল আজহায় পশু পরিবহনে নতুন নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু—গরু, ছাগল, মহিষসহ অন্যান্য পশু—যে হাটে বিক্রির জন্য নেওয়া হবে, সেই হাটের নাম ও ঠিকানা ট্রাকের সামনে দৃশ্যমানভাবে ব্যানারে লিখে রাখতে হবে। সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম জানান, এ নির্দেশনার মূল উদ্দেশ্য হলো পশু পরিবহনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা সহজ করা এবং পথে হয়রানি বা বাধার আশঙ্কা কমানো।

২৫ জুলাই, ২০২৬
দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে। বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, এবারের বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প

একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প

এক দশক ধরে নানা জটিলতায় আটকে থাকা ‘চাইনিজ ইকোনমিক জোনের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়নি। মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি মাসে প্রধানমন্ত্রীর নির্ধারিত চীন সফরের আগে প্রকল্পটি অনুমোদনের প্রত্যাশা ছিল। তবে সভায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এর বিভিন্ন দিক নিয়ে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আরও আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। আলোচনার পর সমঝোতা ও পর্যালোচনার ভিত্তিতে প্রকল্পটি পুনরায় একনেকে উপস্থাপন করা হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

জনপ্রশাসন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন সচিব ও চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। সোমবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ-এর সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে ময়মনসিংহ বিভাগর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২৫ জুলাই, ২০২৬
১০ বছরেও শেষ হয়নি তদন্ত: রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন পেছাল ৯৫ বার

১০ বছরেও শেষ হয়নি তদন্ত: রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন পেছাল ৯৫ বার

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় অর্থ পাচারের ঘটনাটি সংঘটিত হয়েছিল। ঘটনার পর একই বছরের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থপাচার প্রতিরোধ আইনে দায়ের করা ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত হাম উপসর্গে মোট ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে ৯২ জনের মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহিতামূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত ফ্যাসিবাদী শাসন আমলে শেখ হাসিনা তাঁর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার উদগ্র বাসনা ও রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই বাহিনীকে পুতুলের মতো ব্যবহার করেছিলেন। কিছুসংখ্যক কর্মকর্তার ব্যক্তিগত আইনবহির্ভূত ও বিপথগামী কর্মকাণ্ডের কারণে আজ সমগ্র প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তি বা সুনির্দিষ্ট কিছু কর্মকর্তার অপরাধের দায়-দায়িত্ব পুরো প্রতিষ্ঠান নিতে পারে না।'

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় ভূমিকম্প অনুভূত

ঢাকায় ভূমিকম্প অনুভূত

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং টাঙ্গাইলের সখিপুর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
নাসিরুদ্দিনের গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি

নাসিরুদ্দিনের গালি শুনে আমরা অভ্যস্ত: সিইসি

সিইসি বলেন, 'উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন। কিন্তু দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। তাই এ ধরনের বক্তব্য আমাদের জন্য নতুন নয়।' তিনি আরও বলেন, 'অনেকের কাছে নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্য নতুন মনে হতে পারে, তবে এতে তিনি সামান্যতমও মনঃক্ষুণ্ণ নন।' সিইসি বলেন, 'শুধু প্রশংসা করলে সঠিক মূল্যায়ন হয় না। উনি তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস থেকে কথাগুলো বলেছেন। এটিই গণতন্ত্রের সৌন্দর্য—মানুষ তার মত প্রকাশের সুযোগ পাবে।'

২৫ জুলাই, ২০২৬
গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

বাংলাদেশে বিদ্যুতের মূল্য আবারও সমন্বয় করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে গ্রাহক ও পাইকারি পর্যায়ে নতুন বিদ্যুৎ মূল্যহার ঘোষণা করেছে। নতুন নির্ধারিত দরের ফলে গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সঞ্চালন চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি