জাতীয়
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেফতার করে। মমতার এই বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, আরেকটা দেশের পরাজিত নেতার কথা এটা আমাদের আলোচনার বিষয় নয়।
ফয়েজ তৈয়্যবের বিরুদ্ধে মামলার সুপারিশ দুদকের
বিটিসিএলের ‘ফাইভজি উপযোগীকরণে অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুদকের তদন্তে হস্তক্ষেপের অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ৫ সদস্যের অনুসন্ধানী দলের প্রস্তুত করা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের চুক্তিগত শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও কার্যক্রম এগিয়ে নিতে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হুয়াওয়ের অনুকূলে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়েছিল। অনুসন্ধানে ক্ষমতার অপব্যবহার, সরকারি বিধি লঙ্ঘন এবং তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
জঙ্গল সলিমপুরে হামলায় নিজেদের দুর্বলতা স্বীকার করলেন র্যাব ডিজি
র্যাব ডিজি বলেন, 'জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ চৌকি থাকলেও নিয়মিত কার্যক্রম চলমান ছিল। তবে পুরো পরিস্থিতি যথাযথভাবে মনিটরিং করা সম্ভব হয়নি, যেখানে কিছু দুর্বলতা ছিল।' তিনি আরও বলেন, 'কোনোভাবেই ইয়াসিন বাহিনী বা অবৈধ দখলদারদের ওই এলাকায় অবস্থান করতে দেওয়া হবে না। তাদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে এবং এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে নতুন করে অনুপ্রবেশ বা অবস্থান নেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না।'
৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের জবাবে সন্তুষ্ট নয় সরকার
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর জবাব পর্যালোচনা করা হয়েছে। তবে ওই জবাবের অধিকাংশই অস্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল
বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।’
নির্বাচনী দায়িত্বে আহত বা নিহতদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইসি
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে এবং ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বড় ধরনের শারীরিক বা আর্থিক ক্ষতির সম্মুখীন হলে তাদের ও তাদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা ‘নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ/গুরুতর অসুস্থ/আহত/গুরুতর আহত কর্মকর্তা-কর্মচারী ও মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা/অনুদান প্রদান নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ সুবিধা দেওয়া হবে।
সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক
সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সদরঘাট ও নারায়ণগঞ্জ থেকে সব রুটে লঞ্চ ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জানান, ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাগর-রুনি হত্যাকাণ্ড তদন্তের আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল
বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে শুরু থেকেই গাফিলতি ছিলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে অনেক আলামতের হদিস না মিললেও হাইকোর্টের নির্দেশে বর্তমান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী
ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
হাম ও হাম উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৬৭ জন। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৮৮ শিশুর। সব মিলিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। একই সময়ে দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৩ জনে।
ঈদযাত্রায় ২৭ রুটে পাঁচ কোটি ৬১ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়
প্রতিবেদনে বলা হয়, ঢাকা-খুলনা, যাত্রাবাড়ী-বরিশাল, যাত্রাবাড়ী-পটুয়াখালী, যাত্রাবাড়ী-শরীয়তপুর, চট্টগ্রাম-বরগুনা, যাত্রাবাড়ী-মাদারীপুর, যাত্রাবাড়ী-গোপালগঞ্জ, যাত্রাবাড়ী-ফরিদপুর, যাত্রাবাড়ী-যশোর, যাত্রাবাড়ী-শিবচর, সায়েদাবাদ-ঝালকাঠি, সায়েদাবাদ-ঝিনাইদহ, সায়েদাবাদ-মাগুরা, সায়েদাবাদ-কুষ্টিয়া, ঢাকা-দিনাজপুর, চট্টগ্রাম-বগুড়া, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-গাইবান্ধা, ঢাকা-চট্টগ্রাম, সায়েদাবাদ-চুয়াডাঙ্গা, যাত্রাবাড়ী-ভাঙ্গা, সায়েদাবাদ-নড়াইল, ঢাকা-ফেনী, ঢাকা-কুমিল্লা, সায়েদাবাদ-টেকেরহাট ও সায়েদাবাদ-পিরোজপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে।