পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে রাষ্ট্রপতির পদ ছাড়লেও প্রচলিত আইন অনুযায়ী আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (সংশোধিত মে ২০১৬) অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্বের মেয়াদ পূর্ণ করলে অথবা অন্তত ছয় মাস দায়িত্ব পালন করলে তিনি আজীবন মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হন।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ পাওয়া বেতনের ৭৫ শতাংশ হারে তাকে মৃত্যুর আগ পর্যন্ত অবসরভাতা দেওয়া হবে।

এ ছাড়া সাবেক রাষ্ট্রপতির জন্য আরও কিছু সুযোগ-সুবিধার বিধান রয়েছে। এর মধ্যে রয়েছে-একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট, দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক বরাদ্দ এবং সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা।

পাশাপাশি নিজ বাসভবনে একটি টেলিফোন সংযোগ এবং নির্ধারিত সীমা পর্যন্ত বিল পরিশোধের সুবিধাও পাবেন তিনি।

এ ছাড়া একজন মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধাও ভোগ করবেন সাবেক রাষ্ট্রপতি।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ কার্যকর হয়েছে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি