বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলা হবে। সারা পৃথিবী থেকে শিক্ষার্থীরা যেন বাংলাদেশে পড়তে আসে, সেই লক্ষ্য নিয়েই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। শনিবার (১৮ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মেধার স্বাক্ষর রাখছে। বিদেশে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে। তাহলে বাংলাদেশ কেন এডুকেশন হাব হতে পারবে না?

তিনি বলেন, শিক্ষা খাত বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষা খাতে বড় ধরনের ব্যবসা করছে। বাংলাদেশও ভবিষ্যতে এই খাতে বড় অবদান রাখতে পারবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মানের পরিবেশ তৈরি করাই লক্ষ্য। একসময় বিদেশের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা দেখে বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে পড়ার স্বপ্ন দেখত। এখন দেশের মাটিতেই সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশের শিক্ষা খাত আরও এগিয়ে যাবে। বিশ্বের অন্যতম শিক্ষা কেন্দ্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের বিষয়ে দীর্ঘ প্রশিক্ষণ ও প্রস্তুতির প্রয়োজন হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি বক্তব্য ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষার্থী বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া নিয়ে জানতে চেয়েছিল। শিক্ষার্থীটির উদ্বেগের বিষয়টি বিবেচনা করেই তিনি আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। কুমিল্লার একটি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল এবং শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হিসাববিজ্ঞান ও আইন বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি