৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
খুন, গুম, নির্যাতন, বিরোধী মত দমন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দীর্ঘদিন আলোচিত গণভবন এবার রূপ নিতে যাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদ ও আহতদের স্মারক এবং আন্দোলনের বিভিন্ন নিদর্শন সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, ইতোমধ্যে জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “আগামী ৫ আগস্ট জুলাই জাদুঘরটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর শুভ উদ্বোধন করবেন।”

তিনি আরও জানান, এ বছর ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারি পর্যায়ে উদযাপন করা হবে। এ উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

জুলাই স্মৃতি জাদুঘরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হবে। এর মধ্যে থাকবে শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, পোশাক, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ডসহ ঐতিহাসিক নানা দলিল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণভবনে প্রবেশের ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে আলোচিত অধ্যায় হয়ে আছে। সেই সময়ের ঘটনাপ্রবাহ ও মানুষের ক্ষোভের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘ প্রস্তুতির পর অবশেষে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি