জাতীয়
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফলাফল
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এখনো ফল প্রকাশের চূড়ান্ত কিংবা সম্ভাব্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
দেশের অভ্যন্তরে ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ ও পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। তবে দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি, পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে এ সফরের আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে।
সরকারের লক্ষ্য শুধু ত্রাণ প্রদান নয়, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিশ্চিত করা; স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং সব সময় জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত আছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে নিয়ে সেনাবাহিনীর সিদ্ধান্ত জানাল আইএসপিআর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটকের পর তার বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইইউর ৫ রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিক বৈঠক করেছেন।
২০২৭ সালের মধ্যে ১০ উড়োজাহাজ লিজ নিচ্ছে বিমান
আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে লিজের মাধ্যমে বহরে সর্বোচ্চ ১০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই আন্দোলনে অনেকে ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যানারে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু মহল সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তবে সরকার এখন পর্যন্ত বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জুলাই শহিদ দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শহিদ আবু সাঈদ স্মরণে শোকসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, রংপুরসহ সারা দেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
৪৫ বছর পর শহীদ জিয়ার হত্যাকারী পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ও ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে ডিবি পুলিশ আটক করেছে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
জুলাইয়ের ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: এসপি মাসুদ
জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।তিনি বলেন, এই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর নয়; শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা এই ঐক্য ধরে রাখতে হবে। জুলাইয়ের ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার।
শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।