জাতীয়

ঈদযাত্রায় রেলে শিডিউল বিপর্যয়ের কোন শঙ্কা নেই: রেল সচিব

ঈদযাত্রায় রেলে শিডিউল বিপর্যয়ের কোন শঙ্কা নেই: রেল সচিব

রেল সচিব বলেন, 'ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে আগে থেকেই নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়ক, রেল ও নৌপরিবহন—তিন মন্ত্রণালয়ের দায়িত্ব একই মন্ত্রীর অধীনে থাকায় সমন্বয় কার্যক্রম আরও সহজ হয়েছে।' তিনি বলেন, 'আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করার চেষ্টা চলছে। আশা করছি, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।'

২৫ জুলাই, ২০২৬
স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন স্পোর্টস কার, চার্জচালিত প্রাইভেট কার এবং ইলেকট্রিক মোটরসাইকেল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধি ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রদর্শনীতে থাকা কয়েকটি গাড়ি নিজে চালিয়েও দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর যানবাহনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

২৫ জুলাই, ২০২৬
শিশুর প্রতি সহিংসতা: অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে আওয়াজ তোলার আহ্বান ইউনিসেফের

শিশুর প্রতি সহিংসতা: অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে আওয়াজ তোলার আহ্বান ইউনিসেফের

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, ২০২৬ সালে এখন পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশুদের ওপর শারীরিক এবং যৌন সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র, সামাজিক পরিবেশ বা নিজ বাড়ি—যেখানে শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই তারা চরম সহিংসতার শিকার হচ্ছে। এই পরিস্থিতি দেশব্যাপী শিশু সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা জরুরি ভিত্তিতে সামনে এনেছে।

২৫ জুলাই, ২০২৬
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন।

২৫ জুলাই, ২০২৬
নারী ও শিশু নির্যাতন: মামলায় সাজা কম খালাসের হার বেশি

নারী ও শিশু নির্যাতন: মামলায় সাজা কম খালাসের হার বেশি

বিভিন্ন সূত্রের তথ্য বলছে, দেশে গত এক দশকে অন্তত ৫ হাজার ৫৯৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে অন্তত ২৭৪ শিশু। তবে এগুলোর অধিকাংশ মামলার বিচার দীর্ঘসূত্রতায় পড়েছে। অনেক মামলায় আসামিরা খালাসও পেয়েছে। এক বছর আগে সারা দেশে আলোড়ন তোলা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের রায় হয়েছে। তবে উচ্চ আদালতে আপিল শুনানির অপেক্ষায়।

২৫ জুলাই, ২০২৬
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণের শিকার ৭৮

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণের শিকার ৭৮

চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ৭৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। পূর্ববর্তী মাসের তুলনায় এসব ঘটনায় বৃদ্ধি হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে। রোববার (৩১ মে) প্রকাশিত এমএসএফের জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

২৫ জুলাই, ২০২৬
হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ৭৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
হজে গিয়ে ২৪ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ২৪ বাংলাদেশির মৃত্যু

হজ পোর্টাল সূত্রে জানা যায়, চলতি বছর হজে গিয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২১ এপ্রিল। ওই দিন জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। এরপর ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬) এবং ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) মৃত্যুবরণ করেন। এ ছাড়া ২৭ এপ্রিল শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল্লাহ আল মামুন (৫৮) ও জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), ২৮ এপ্রিল রংপুর কোতোয়ালি মেট্রোর মো. শামসুল আলম (৬৩) মারা যান।

২৫ জুলাই, ২০২৬
দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

দেশের বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময়ে দায়িত্ব পালনে অবহেলা বা হালকা মনোভাব দেখালে দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে। রোববার (৩১ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
বিচারের মুখোমুখি হতে চান হাসিনা!

বিচারের মুখোমুখি হতে চান হাসিনা!

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম 'টাইমস'-কে বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। সেজন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তিনি ঠিক যেভাবে ভারতে গিয়েছিলেন, সেভাবেই বীরের বেশে দেশে ফিরবেন।' এই মন্তব্যগুলো কেবল কর্মীদের চাঙ্গা করার জন্য করা হচ্ছে কি না—জানতে চাইলে নাছিম উত্তর দেন, 'অপেক্ষা করুন এবং দেখুন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য আমরা একটি বিশাল জনসমাবেশ জড়ো করার প্রস্তুতি নিচ্ছি।'

২৫ জুলাই, ২০২৬
দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৫০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে ৫১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার (২৩ মে, ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ১৩ শিশুর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১২ শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা যায়।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে ওয়াদা দেয়, ক্ষমতায় গেলে তা পূরণ করে। শনিবার (১৬ মে) চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরুড়া উপজেলায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগান দেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি