জাতীয়
উপদেষ্টা আসিফ সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন: প্রতিমন্ত্রী শাহে আলম
প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর দুর্নীতি ও অনিয়ম তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়কার কার্যক্রম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই।' তিনি আজ রোববার সকালে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত 'কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর খনন করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নেয়। গাছ রোপণ ও খননস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে স্থানীয় জনগণের উদ্দেশে বক্তব্য দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ
আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক ঝুঁকি মোকাবিলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের কারণে ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার রেকর্ড ঘাটতি বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।
রাশিয়া সফরে ড. খলিলুর রহমান, আলোচনা করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রবিবার ভোরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মস্কোতে সোমবার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। রাশিয়া সফরের বিষয়টি আগে ঘোষণা করা হলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর রওনা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করে।
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস প্রধানমন্ত্রীর
কুমিল্লাকে বিভাগ করা যদি জনগণের দাবি হয়, তাহলে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট আজ, রোববারের মধ্যে চার্জশিট
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। ফলে রোববারের (২৪ মে) মধ্যেই এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হতে পারে। শনিবার (২৩ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। তিনি বলেন, ‘মামলায় ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। রিপোর্ট আজ হাতে পেলে মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে। আশা করছি, আগামীকালই আদালতে চার্জশিট জমা দিতে পারবো।’
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র তিনি জমা দেন। দীপেন দেওয়ান তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
ঈদের পর শুরু হবে রামিসা হত্যা মামলার বিচার: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, 'ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।' তিনি আশা প্রকাশ করে বলেন, 'আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া গেলে ঈদের আগেই মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে।' তিনি আরও বলেন, 'সরকার এ মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বদ্ধপরিকর। ঈদের ছুটির পরপরই আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।'
নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী
পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীর সাথে দেশের ভাগ্য জড়িত। তিনি আরও বলেন দেশে ছোট বড় প্রায় ১৪১৫টি নদী রয়েছে এসকল নদী এক একটি জীবন্ত সত্ত্বা। নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্তা বাড়ানো দরকার বলে মন্তব্য করেন তিনি। শনিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে নোঙর ট্রাস্ট আয়োজিত "জাতীয় নদী দিবস-২০২৬" উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সাথে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তে ৬০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। একসঙ্গে এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য এর আগে সীমান্তে দায়িত্ব পালন করেননি। চারটি পালায় বিভক্ত হয়ে ২৪ ঘণ্টা ধরে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছেন তারা। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তা করছেন।
সোমবার শুরু নয়াদিল্লিতে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী
অবৈধ পুশ-ইন, সীমান্ত পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে নয়াদিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশ-ইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশ-ইনের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়মিতভাবে একবার বাংলাদেশে এবং পরেরবার ভারতে অনুষ্ঠিত হয়। এবার বৈঠকের আয়োজন ভারতেই হচ্ছে। কারণ, এটি তাদের পালা।