দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না: তথ্যমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
১ আগস্ট, ২০২৬ ২০:৪৭:৪৮
ছবি: সংগৃহীত

দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, এখন দেশের প্রধান প্রয়োজন রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত করা। এ সময় নতুন করে অস্থিরতা বা সংকট সৃষ্টি হলে সরকার প্রথমে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবে। তবে কেউ ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে, জাতীয় স্বার্থে সরকার কঠোর অবস্থান নিতেও প্রস্তুত রয়েছে।

মন্ত্রী বলেন, অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথে সমস্যার সমাধান বড় করে দেখছে। কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে। আন্দোলন সর্বস্ব অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারো জন্য পেশায় পরিণত হয়েছে। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না।

তিনি আরও বলেন, বিএনপি যে রাজনৈতিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার কথা দীর্ঘদিন ধরে তুলে ধরেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন প্রজন্ম সেই চেতনারই ধারক।

তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নির্মূল করার উদ্দেশ্যে হত্যার ষড়যন্ত্র করেছিল।

এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, '৭১ এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, তা মানুষ কল্পনাও করেনি।

সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি, ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে উল্লেখ করে গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আযম খান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি