রাঙামাটিতে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৭

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
৬ নভেম্বর, ২০২৬ ১৭:৩০:০০
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটিতে অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চুরি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে ৮০ কেজি বৈদ্যুতিক তারসহ লোহা কাটার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রূপনগর এলাকা থেকে নুরুল ইসলাম (৩৮) ও ওসমান (৩৭) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিন বান্ডেল রুপালি রঙের বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা তারের ওজন ৮০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। এ সময় লোহা কাটার একটি ফ্রেম ও একটি ব্লেডও জব্দ করা হয়।

অভিযানের অন্য অংশে মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—আসামবস্তি এলাকার রিপন বড়ুয়া (৪০), রিজার্ভ বাজারের ইসলামপুর এলাকার মো. সোহেল (৩০) এবং শুটকি পট্টি এলাকার মো. রুবেল (৩০)।

এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ডিএসবি কলোনি এলাকার নাইম আল মাহমুদ সাকিন (১৯) ও মাঝেরবস্তি পুলিশ ফাঁড়ি এলাকার ওয়াহেদ খান সামি (১৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে পাঠানো হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ