হেলিকপ্টারে নিজ এলাকায় ফিরল সেনাসদস্য তিতাসের মরদেহ

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬ ১৭:৫৯:৪৯
ছবি: সংগৃহীত

টেকনাফে যৌথবাহিনীর অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ নিজ জেলা ফরিদপুরে পৌঁছেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তাঁর মরদেহ নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আনা হয়।

সেখানে পদ্মা সেনানিবাসের ১৫ আর-ই রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর সোহেলের নেতৃত্বে সেনাসদস্যরা মরদেহ গ্রহণ করেন। পরে সামরিক আনুষ্ঠানিকতায় গার্ড অব অনার দেওয়া হয়। এরপর মরদেহ নেওয়া হয় নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে।

তিতাসের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শোকের মাতম শুরু হয়। ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন মা রেখা বেগম। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে সন্তান হারানোর বেদনায় নির্বাক বাবা আফজাল শেখ। তাঁদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। শেষবারের মতো তিতাসকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে গুলিবিদ্ধ হন তিতাস। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলি তাঁর বুকের বাঁ পাশে লাগে। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিতাস বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য ছিলেন। তিনি টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই ও এক বোনের মধ্যে তিতাস ছিলেন সবার বড়। ২০১৭ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিনি। তাঁর বাবা আফজাল শেখও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। ছোট ভাই আকরাম হোসেন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত।

চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় তিতাসের। তাঁদের কোনো সন্তান নেই। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেই অপেক্ষায় থাকা সুমাইয়ার কাছে এখন স্বামীর স্মৃতিই শেষ সম্বল।

তিতাসের মা রেখা বেগমের সঙ্গে তাঁর শেষ ফোনালাপও এখন পরিবারের কাছে গভীর বেদনার স্মৃতি। বুধবার রাতে মাকে ফোন করে পরদিন সন্ত্রাসবিরোধী অভিযানে যাওয়ার কথা জানিয়ে দোয়া চেয়েছিলেন তিনি। সেটিই ছিল মায়ের সঙ্গে তাঁর শেষ কথা।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানোর পর লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিতাসের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ