ইয়াং এগ্রিকালচার ক্যাডার ফোরামের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

সদ্য সংবাদ ডেস্ক
১ আগস্ট, ২০২৬ ১৮:১৮:৪৭
সভাপতি মোঃ রুহিদ হাসান এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মিয়া

ইয়াং এগ্রিকালচার ক্যাডার ফোরাম (ইয়াকফ)-এর ৪১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৪০তম থেকে ৪৪তম বিসিএস (কৃষি) ব্যাচের ক্যাডার কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইয়াকফের গঠনতন্ত্র অনুযায়ী, ৩৮তম বিসিএস (কৃষি) ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির পর আগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২২ জুলাই ২০২৬ তারিখে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গত ৩১ জুলাই রাতে নতুন কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে কৃষক কার্ড কার্যক্রমের ব্যস্ততা বিবেচনায় আগামী আগস্ট মাসে সুবিধাজনক সময়ে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহির রায়হান নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ইয়াকফ একটি অরাজনৈতিক, পেশাভিত্তিক ও কল্যাণমুখী সংগঠন। নতুন কমিটি তরুণ কৃষি ক্যাডার কর্মকর্তাদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সব সদস্যের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি