মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে

সদ্য সংবাদ ডেস্ক
২৯ জুলাই, ২০২৬ ০৬:৫৩:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ‘টিসিবির ট্রাকসেল’ উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে সেটি খাদ্য অধিদপ্তরের ট্রাকসেল ছিল বলে সংশ্লিষ্ট সূত্র এবং ডিলারদের মাধ্যমে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র এবং ডিলারদের দাবি, মিরপুর কলেজের দেয়াল ধসের সময় সাধারণ মানুষ খাদ্য অধিদপ্তরের ট্রাকসেল থেকে পণ্য কিনছিলেন। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে ভুলবশত সেটিকে টিসিবির ট্রাকসেল হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সংশ্লিষ্ট সূত্র এবং ডিলাররা সদ্য সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন, দুর্ঘটনাস্থলে থাকা ট্রাকটি ছিল খাদ্য অধিদপ্তরের। ফলে এ ঘটনাকে টিসিবির ট্রাকসেলের সঙ্গে সম্পৃক্ত করে প্রকাশিত সংবাদগুলো সঠিক নয়।

ডিলাররা আরও জানায়, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দীর্ঘদিন ধরে ‘টিসিবি’ নামটি বেশি পরিচিত হওয়ায় অনেক ক্ষেত্রে সরকারি ট্রাকসেল কার্যক্রমকেই ভুলবশত টিসিবির কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়। তবে বাস্তবে টিসিবি বর্তমানে নিয়মিত ট্রাকসেল পরিচালনা করে না।

টিসিবির ডিলাররা জানান, সংস্থাটি সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে সীমিত পরিসরে ট্রাকসেল পরিচালনা করে। বছরের অন্যান্য সময়ে টিসিবির পণ্য মূলত টিসিবি কার্ডধারীদের কাছে নির্ধারিত ডিলার বা নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বিতরণ করা হয়।

এ কারণে মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় ‘টিসিবির ট্রাকসেল’ উল্লেখ করে প্রকাশিত সংবাদগুলো সংশোধনের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে টিসিবি ডিলাররা ।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি