জাতীয়

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যে ৫ মুখ!

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন যে ৫ মুখ!

সরকারের সার্বিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের ১০০ দিন অতিক্রমের পরপরই নতুন মুখ যুক্ত করার বিষয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। ৭ জুনের বাজেট অধিবেশনের আগেই অন্তত পাঁচজনকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে সরকার ও বিএনপির শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
শুরু ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

শুরু ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তাদের প্রথম বাজেট অধিবেশন।

২৫ জুলাই, ২০২৬
এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, 'শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে। এ ধরনের নৃশংস অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। রামিসা হত্যার দায়ে অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সেই শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ শিশু ও নারীর বিরুদ্ধে এমন অপরাধ করার সাহস না পায়।' তিনি আরও বলেন, 'বিচার প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে। এ ঘটনায় কোনো ধরনের প্রভাব বা ছাড় দেওয়া হবে না।'

২৫ জুলাই, ২০২৬
৭০ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ নজরে, সতর্ক করা হয়েছে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে

৭০ সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বিশেষ নজরে, সতর্ক করা হয়েছে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে

দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রমে নজর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে অন্তত ৭০ জন সংসদ সদস্যকে ‘বিশেষ পর্যবেক্ষণে’ রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে মৌখিকভাবে সতর্কও করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি ‘পারফরম্যান্স মনিটরিং মেকানিজম’ চালু করেছেন তারেক রহমান। এর মাধ্যমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কার্যক্রম নিয়মিতভাবে মূল্যায়ন করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
মেহেরপুর সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া ছয়জন নিখোঁজ

মেহেরপুর সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া ছয়জন নিখোঁজ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঠেলে দেওয়া দুই পরিবারের ছয় সদস্যের হদিস মিলছে না। তবে বিজিবির দাবি, বিএসএফই তাদের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোনো একসময় তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ ওই ছয়জনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী এবং একটি শিশু রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল ফিরিয়ে দিতে হবে: আফরোজা খানম

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল ফিরিয়ে দিতে হবে: আফরোজা খানম

সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পসমূহের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্প গ্রহণের পূর্বে এর আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করতে হবে। তিনি আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

২৫ জুলাই, ২০২৬
সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোকপ্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশন, শুরু হয়েছে। রোববার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে উনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার আপিল শুনানিতে হাইকোর্টের সম্মতি

রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার আপিল শুনানিতে হাইকোর্টের সম্মতি

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ঋণাত্মক অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে বের করে আনার চেষ্টা করছে। তার ভাষায়, আগের সরকারগুলোর কাছ থেকে ধনাত্মক কিছু পাওয়া যায়নি, বরং বিভিন্ন খাতে বড় অঙ্কের বকেয়া রেখে যাওয়া হয়েছে। তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করতে হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এস এম মোরশেদ হোসেন। এছাড়া বক্তব্য দেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অসীম বড়ুয়া, পরিচালনা কমিটির সহসভাপতি আবদুল মান্নান রানা এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ।

২৫ জুলাই, ২০২৬
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৭ শিশু। আজ রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোন শিশুর মৃত্যু হয়নি।

২৫ জুলাই, ২০২৬
ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল

বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষ্যে আজ দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা

ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্কের পর মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পাওয়ার মাত্র ১০ দিনের মাথায় তাঁকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ঘুষের মাধ্যমে এসপি পদে পদায়ন নিয়েছিলেন এবং পরে সেই অর্থের বাকি অংশ পরিশোধ করছিলেন না। যদিও কাকে ঘুষ দেওয়া হয়েছিল বা অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ফেসবুকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার দুই দিনের মধ্যেই তাঁকে প্রত্যাহার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি