সমাজে মাদক নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মান্নান

1
1
২৬ জুলাই, ২০২৬ ১৩:৫৮:০০
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপি'র প্রয়াত দুই নেতা মরহুম হাবিবুর রহমান ও জামাল উদ্দিন মাস্টারের স্মরণে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার বিকেলে একুইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির দুঃসময়ে তারা রাজপথে ছিলেন। দুই নেতার মৃত্যুতে বিএনপি অনেক ক্ষতি হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে এদেশের প্রান্তিক পর্যায়ে মানুষের উন্নয়ন করা। সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। বর্তমান যুব সমাজ মাদকের ফলে ধ্বংস হচ্ছে, সমাজে মাদক নির্মূল করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এবং যারা মাদক সেবন ও বেচাকেনা করবে তাদের বিরুদ্ধে সরকার আইন করেছে, আপনারা তাদের তালিকা আমাদের কাছে দেবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ মহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানের শুরুতে একুইছড়া বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর মাঝে আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি আব্দুল মান্নান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি