বিখ্যাত ইউনিলিভারের ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত

1
1
২৭ জুলাই, ২০২৬ ০৭:২৩:০০

দেশের বাজারে বহুল ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষায় ২৬টিতেই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের জনপ্রিয় দুই ব্র্যান্ড ক্লোজআপ ও পেপসোডেন্টের আটটি টুথপেস্ট রয়েছে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ করা হয়।

গবেষণায় দেখা গেছে, মাইক্রোপ্লাস্টিক পাওয়া ক্লোজআপের চারটি পণ্যের মধ্যে রয়েছে- ক্লোজআপ রেড হট, ক্লোজআপ মেন্থল ফ্রেশ, ক্লোজআপ মেন্থল ফ্রেশ স্যাশে এবং ক্লোজআপ লেমন সি সল্ট। এসব পণ্যে প্রতি ১০০ গ্রামে যথাক্রমে ১৬০, ১৬০, ৪০ ও ২০টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

অন্যদিকে পেপসোডেন্টের অ্যাডভান্স সল্ট, সেনসিটিভ এক্সপার্ট, জার্মিচেক প্লাস ও কিডস-অরেঞ্জ টুথপেস্টেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এসব পণ্যে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১০০টি পর্যন্ত কণা পাওয়া গেছে।

গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। দেশের বিভিন্ন সুপারশপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানিকৃত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি কণা শনাক্ত হয়েছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এরপর ক্লোজআপ রেড হট ও ক্লোজআপ মেন্থল ফ্রেশে পাওয়া গেছে ১৬০টি করে কণা।

শুধু বড়দের নয়, শিশুদের জন্য বাজারজাত টুথপেস্টেও মিলেছে মাইক্রোপ্লাস্টিক। শিশুদের ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতে এ ধরনের কণা শনাক্ত হয়েছে। এর মধ্যে পেপসোডেন্ট কিডস-অরেঞ্জে প্রতি ১০০ গ্রামে ২০টি কণা পাওয়া গেছে।

তবে পরীক্ষিত ৩৪টি নমুনার মধ্যে আটটি টুথপেস্টে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছে ক্লোজআপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি।

ইএসডিও জানায়, পরীক্ষিত কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক কিংবা ব্যবহৃত সিনথেটিক পলিমারের তথ্য উল্লেখ নেই। ফলে ভোক্তারা পণ্য সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনেই তা ব্যবহার করছেন।

সংস্থাটির জরিপে দেখা গেছে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা এখনও কম। ২ হাজার ৭৬০ জনের ওপর পরিচালিত জরিপে ৪১ দশমিক ৯ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা এ বিষয়ে আগে কখনো শোনেননি। আর মাত্র ২৬ দশমিক ৯ শতাংশ মানুষ বিষয়টি সম্পর্কে সচেতন।

ইএসডিওর পক্ষ থেকে টুথপেস্টের উপাদান লেবেলে বাধ্যতামূলকভাবে উল্লেখ, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন এবং বাজার তদারকি বাড়ানোর দাবি জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জানিয়েছে, টুথপেস্টের জাতীয় মানে অনুমোদিত উপাদান ও কণার আকারের সীমা নির্ধারিত রয়েছে। মাইক্রোপ্লাস্টিকের বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে মান সংশোধনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি