জাতীয়
জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো: স্পিকার
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। জিয়ার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে বলেও তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই ধারাবাহিকতায় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সক্ষম হবেন বলে তাদের দৃঢ় প্রত্যাশা।
বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তিনি আজ ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সকাল ১০টা ৫৩ মিনিটে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী প্রচণ্ড বৃষ্টির মধ্যেই ফ্লাইট থেকে নামেন। সেখান থেকে সড়ক পথে পিএমখালীতে আসেন। বৃষ্টির মধ্যেই নিজের হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুনঃখনন কাজ শুরু করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।
বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, লালমনিরহাটের চার সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল
লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার চার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে। সীমান্তের শূন্যরেখায় জড়ো করা নারী-পুরুষ ও শিশুসহ ৩৩ জনকে শনিবার ভোরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। জেলার পুরো সীমান্তজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সীমান্তের ১০ গজ ভেতরে বাংলাদেশ-ভারতের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের প্রধান পিলার ৯১২ নম্বরের ২ নম্বর উপপিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির আহ্বানে বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ও ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমারসহ উভয় দেশের প্রতিনিধিরা অংশ নেন। পরবর্তীতে সীমান্তের শূন্যরেখায় নিয়ে আসা লোকজনকে ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
সারাদেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির ১ম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী।শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত ফলাফল প্রকাশ করা হয়।
যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে না: প্রধানমন্ত্রী
বিরোধী দলের বাজেটবিরোধী অবস্থানের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে বাজেটে করের চাপ কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে, সেই বাজেটও বিরোধী দল মেনে নিচ্ছে না। তার মতে, এ থেকেই বোঝা যায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।
এজেন্সির প্রতারণা: রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ৩ বাংলাদেশি
গত ১৮ মে রাশিয়ানিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীরসহ তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত অপর দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান। গতকাল বৃহস্পতিবার রাতে রাশিয়ায় একই সেনা ক্যাম্পে থাকা মৃদুল নামের এক বাংলাদেশি যুবক ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃদুলের বাড়ি টাঙ্গাইলে। ঘটনার তিন দিন পর তিনি জাহাঙ্গীরের পরিবারকে বিষয়টি জানান।
টিসিএ’র নেতৃত্বে মহসিন-রিপন
গত ১৮ মে রাশিয়ানিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্ত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীরসহ তিন বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছেন। নিহত অপর দুজন হলেন মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান। গতকাল বৃহস্পতিবার রাতে রাশিয়ায় একই সেনা ক্যাম্পে থাকা মৃদুল নামের এক বাংলাদেশি যুবক ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃদুলের বাড়ি টাঙ্গাইলে। ঘটনার তিন দিন পর তিনি জাহাঙ্গীরের পরিবারকে বিষয়টি জানান।
সাড়ে ৪ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার, বাড়ছে ধর্ষণের পর হত্যা: আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান
সংবিধানের ২৮ ও ৩২ অনুচ্ছেদে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার অধিকার নিশ্চিত করা হয়েছে। জাতীয় শিশু নীতিতেও শিশুদের সর্বোচ্চ সুরক্ষা ও বৈষম্যহীন বিকাশের প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্র। এছাড়া জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে শিশু নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিকভাবেও প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। তবে বাস্তব চিত্র উদ্বেগজনক। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত সারা দেশে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে আরও ৪৬ শিশু। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত ১৭ শিশুকে।
ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা থেকে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকালে তিনি রাজধানী ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ২টায় নজরুল ডাকবাংলোয় স্বল্প বিরতি নেবেন তিনি।
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর মৃত্যুদণ্ড
পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার বেলা ১১টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা শুরু করেন। প্রায় ৩৫ মিনিট ধরে রায় পাঠ শেষে তিনি দণ্ডাদেশ ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে, আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তবে দণ্ড কার্যকরের আগে ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্টের অনুমোদন নিতে হবে। এজন্য মামলার নথি দ্রুত হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিরা চাইলে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন বলেও উল্লেখ করা হয়েছে।
বিরোধী দল থেকে তালিকা পেলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী
আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সংসদের শেষ অধিবেশনের আগে বিরোধী দলকে ১৭ সদস্যবিশিষ্ট একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ কমিটিতে সরকারের পক্ষ থেকে সাতজন, স্বতন্ত্র প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজন এবং বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্য রাখার কথা বলা হয়েছে। রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বিরোধী দল এখনো তাদের প্রতিনিধিদের নাম জানায়নি এবং পরবর্তী অধিবেশনে তা জানাবে বলে জানিয়েছে। সরকার তাদের অপেক্ষায় রয়েছে।
কুমিল্লায় প্রধানমন্ত্রী, পথে পথে জনতার ঢল
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কুমিল্লা সফরে গেছেন। শনিবার তাঁর সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর মেঘনা-গোমতী সেতু এলাকা অতিক্রম করলে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে গাড়িবহর কুমিল্লার নিমসার এলাকায় পৌঁছে।