জাতীয়
আগামীকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৪ শিশু। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।
নবম পে স্কেল নিয়ে বড় চমক
আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। বিশেষ করে কম বেতনে কর্মরতদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনের ব্যবধান কমিয়ে আনাকেই সরকারের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শেষ হলো পে কমিশনের সভা: বাড়তে পারে বেতন, পেনশন নিয়ে সুখবর
জানা গেছে, নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা থাকায় অতিরিক্ত ব্যয়ের চাপ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সেই হিসাব ধরেই আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে।
দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
দেশে হামে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৩২ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এতে তথ্য জানা গেছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।
‘ফেসবুকে মুহূর্তেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন সম্ভব হচ্ছে’
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত জটিল ও শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন করা সম্ভব হচ্ছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বের হন। কোরবানির পর নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি এই সফর করেন।
ওসমান হাদি হত্যা মামলার তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, তদন্তের স্বার্থে পাওয়া সব তথ্য ও বক্তব্যের মতো মমতার মন্তব্যও খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকার এ বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছে। অন্যদিকে বিরোধী দল এটিকে ভারতের রাজনৈতিক কৌশলের অংশ বলে অভিহিত করেছে। এ ছাড়া মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নাম অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি।
সরকার যতক্ষণ চাইবে, সেনাবাহিনী ততক্ষণ মাঠে থাকবে: সেনাপ্রধান
যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে, ততক্ষণ পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী বর্তমানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই থেকে এই দায়িত্ব শুরু হয়েছে এবং এখনো দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছে। কিছু সেনাসদস্য প্রত্যাহার করা হলেও পুরোপুরি প্রত্যাহার এখনো সম্পন্ন হয়নি।
প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু মূলনীতি জানালেন মাহদী আমিন
NULL
অপেক্ষা দীর্ঘ ১১ বছরের, পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ
দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের প্রত্যাশা থাকলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে এ বিষয়ে স্পষ্টতা আসতে পারে।