জাতীয়

জুলাই শহীদদের পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে দেয়ার প্রস্তাব

জুলাই শহীদদের পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে দেয়ার প্রস্তাব

জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সূত্রে এ তথ্য জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬
টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দেয় ইউনিসেফ, ১০টি বৈঠকে করে সতর্ক

টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দেয় ইউনিসেফ, ১০টি বৈঠকে করে সতর্ক

বাংলাদেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। পাশাপাশি ১০টি বৈঠকেও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছিল বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (২০ মে) বিকেলে রাজধানীতে ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবিলা কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের জনগণের পক্ষ থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ঈদুল আজহা ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশটির লাখো মুসলিম আনন্দ ও উৎসাহের সঙ্গে এই উৎসব উদযাপন করেন বলেও তিনি উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬
সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেল তিনটায় বাজেট অধিবেশনে তিনি নতুন অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা তুলে ধরেন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম বাজেট। বাজেট উপস্থাপনের আগে বৃহস্পতিবার সকালে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয় মন্ত্রিসভা। সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
বজ্রপাতে ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের

বজ্রপাতে ৬ জেলায় প্রাণ গেল ১২ জনের

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, বগুড়া ও ময়মনসিংহে পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় পৃথক বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

২০২৮ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে বিভিন্ন ঐতিহাসিক ও সমসাময়িক ব্যক্তিত্বের জীবন ও অবদান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বুধবার (১০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে নীতিগত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে: খলিলুর রহমান

দুই দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পরও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে কোনো জটিলতা দেখছেন না পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, অতীতেও একই ব্যক্তি একসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও দেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২৫ জুলাই, ২০২৬
১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা অর্থমন্ত্রীর

১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা অর্থমন্ত্রীর

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করার ঘোষণা দেন। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের

২০২৮-২৯ অর্থবছরের মধ্যে রিজার্ভ ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য সরকারের

নতুন মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে আগামী তিন বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৬৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের প্রণীত আগামী অর্থবছরের মিডিয়াম-টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক (এমটিবিএফ) অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধার প্রস্তাব করা হবে। বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষাক্ষেত্রে বড় চমক হিসেবে মেয়েদের জন্য স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাব করা হবে।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু আজ

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কবির। প্রতিনিধি দলে আরও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।

২৫ জুলাই, ২০২৬
পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়লেন সিআইডি প্রধান আকবর খান

পদোন্নতি না পেয়ে চাকরি ছাড়লেন সিআইডি প্রধান আকবর খান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিআইজি (সংগঠিত অপরাধ) এবং সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান ঐচ্ছিক অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে আগামী ২ জুলাই থেকে এক বছরের অবসর-পূর্ব ছুটি মঞ্জুরের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেছেন। তার আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি