জাতীয়

মসজিদের ইমাম-মুয়াজ্জিন  মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব

মসজিদের ইমাম-মুয়াজ্জিন মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) আজ প্রস্তাবিত বাজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের প্রস্তাব করা হবে বলে জানা যায়। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: সালাহউদ্দিন আহমদ

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—‘সবার আগে বাংলাদেশ।’ আমরা বিশ্বাস করি, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই মূলনীতিকে ধারণ করে দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের পথে আমরা এগিয়ে যেতে চাই।”

২৫ জুলাই, ২০২৬
বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

বাজেট ২০২৬-২৭: স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

প্রস্তাবিত বাজেটে এ খাতের দুটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদন শিল্পকে উৎসাহ দিতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতের দুটি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব পেশ করা হয়। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। পাশাপাশি বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন। নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। আজ সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য বাজেটের অনুমোদন দেওয়া হয় এবং পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানান। 'গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের এ ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক—উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ১৫ হাজার কোটি টাকা।বাজেটে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। এছাড়া আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যা আশা করছে আঙ্কারা

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যা আশা করছে আঙ্কারা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে শুক্রবার ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি তার প্রথম সফর। সফরকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৬০ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়

৬০ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়

সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে ৬০টি পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত আয়-ব্যয় পরিকল্পনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর আগের ২০২৫-২৬ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য মূল বরাদ্দ ছিল ২৭ হাজার ১ কোটি টাকা এবং সংশোধিত বরাদ্দ দাঁড়ায় ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। নতুন পরিকল্পনায় আগের তুলনায় প্রায় চার হাজার কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত আয়-ব্যয় পরিকল্পনা উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বেলা তিনটায় তিনি সংসদ অধিবেশনে পরিকল্পনা উপস্থাপন শুরু করেন। এটি বর্তমান বিএনপি সরকারের মেয়াদের প্রথম আয়-ব্যয় পরিকল্পনা।

২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসার ধর্ষণ-হত্যা মামলার প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু রামিসার ধর্ষণ-হত্যা মামলার প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে জমা দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে তার পূর্ব কোনো বিরোধ ছিল না। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে একটি বালতির ভেতর থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
শিক্ষা ক্ষেত্রে আসছে আমূল পরিবর্তন, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা

শিক্ষা ক্ষেত্রে আসছে আমূল পরিবর্তন, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট, যার সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বাজেটে শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে ধাপে ধাপে মিড-ডে মিল কর্মসূচি চালুর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্বাস্থ্যকর স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থাও জোরদার করার কথা বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’; বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধ

পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’; বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধ

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন ইস্যুতে জনমত এবং রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেটি সীমিত পরিসরে কার্যকর হয়। এখন সব ধরনের পাসপোর্টে তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় বৈঠকে বসেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

২৫ জুলাই, ২০২৬
জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার গঠনের পর জুনের শেষে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন। এ সফর বাংলাদেশ-চীন বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮২৬ জন এবং নিশ্চিত হাম রোগী ৫১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি