১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ আগস্ট, ২০২৬ ২১:১২:০০
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের পদযাত্রাকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সচিবালয়ের প্রধান ফটক। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও খুলে দেওয়া হয়েছে প্রবেশপথ। এ সময় সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ফটকটি পুনরায় খুলে দেওয়া হয়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে পুলিশ তাদের সচিবালয়ের সামনে আটকে দেয়। এ সময় জোটের নেতারা কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ না পেয়ে তারা সচিবালয় এলাকা ত্যাগ করেন।

এদিকে এ ঘটনায় সচিবালয়ের সামনে ওসমানী উদ্যাদের সামনের তিন স্থর বিশিষ্ট পুলিশি নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে৷ ফলে জিরো পয়েন্ট থেকে মৎস ভবনের দিকে যানচলাচল শুরু হয়েছে।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ