জাতীয়

সমতার ভিত্তিতে চুক্তি হবে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান

সমতার ভিত্তিতে চুক্তি হবে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একই সঙ্গে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনার ওপর জোর দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
রূপালী ব্যাংকে দুদকের নজর, তদন্তের আওতায় ৮০১ কর্মকর্তা

রূপালী ব্যাংকে দুদকের নজর, তদন্তের আওতায় ৮০১ কর্মকর্তা

অনুসন্ধান প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে ব্যাংকের ২০১৪ সালে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত এবং বর্তমানে প্রিন্সিপাল অফিসার পদে উন্নীত ১০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। দুদকের প্রধান কার্যালয়ে গত ৫ ও ৬ জুলাই দুই দফায় তাঁদের হাজির হয়ে বক্তব্য প্রদানের নির্দেশ দেয় অনুসন্ধান টিম। রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-কে পাঠানো এক চিঠিতে এই কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬
ফতুল্লায় রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না

ফতুল্লায় রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না

পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি সরানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: সালাহউদ্দিন আহমেদ

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই: সালাহউদ্দিন আহমেদ

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সোমবার (২২ জুন) সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিছু বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই।’ তাই নিষিদ্ধ আওয়ামী লীগ উল্লেখ করার কথা জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
দেশের স্বার্থে আপস নয়: অর্থমন্ত্রী

দেশের স্বার্থে আপস নয়: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিকসহ সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানো হবে, তবে সবকিছুর কেন্দ্রেই থাকবে দেশের সর্বোচ্চ স্বার্থ। তিনি বলেন, শুরু থেকেই বিএনপি বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

২৫ জুলাই, ২০২৬
ছাত্রলীগ নেতার মরদেহ দাবি করে ছড়ানো ভিডিওটি ভুয়া: ফ্যাক্ট-চেক

ছাত্রলীগ নেতার মরদেহ দাবি করে ছড়ানো ভিডিওটি ভুয়া: ফ্যাক্ট-চেক

শনিবার (২৭ জুন) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি কোনো ছাত্রলীগ নেতার নয়। এটি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুরমা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনার ভিডিও। ফ্যাক্ট-চেক প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার শুকের বাজার এলাকার কাছে সুরমা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি প্রকাশিত হয়।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের গেজেট-শপথ স্থগিত!

বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের গেজেট-শপথ স্থগিত!

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনী ফলাফল প্রকাশ, গেজেট জারি ও শপথ গ্রহণ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

২৫ জুলাই, ২০২৬
১০০ জনের বেশি অতিথি হলে হাজার টাকা  ট্যাক্স চান বিএনপি এমপি

১০০ জনের বেশি অতিথি হলে হাজার টাকা ট্যাক্স চান বিএনপি এমপি

বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধে বিদেশের আদলে বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তিনি প্রস্তাব করেছেন, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা হোক।

২৫ জুলাই, ২০২৬
পরীক্ষা শুরুর আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা শুরুর আগে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ নগরীর কাচিঝুলী এলাকায় এইচএসসি পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্যবাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। দীর্ঘ দুই বছর ধরে তিনি নগরীর কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ের ‘নাসা টাওয়ার’ ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।

২৫ জুলাই, ২০২৬
নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ

নিউইয়র্কে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শামা ওবায়েদ

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশ নিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ জুন) সকালে তিনি একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ করার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

২৫ জুলাই, ২০২৬
দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের উদ্দেশ্যে সরকার একটি সার্চ কমিটি গঠন করেছে। সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। তারেক রহমান স্থানীয় সময় আজ বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। এ কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি