জাতীয়
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের সাপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে পরিচিত উন্মাদনা তৈরি হয়, তার ছোঁয়া দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যদের মধ্যেও দেখা যায়। সাধারণ মানুষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবারের সদস্যদের প্রিয় দল নিয়েও থাকে ব্যাপক কৌতূহল। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আবহে দেশের রাজনৈতিক অঙ্গনেও বইছে ফুটবল জ্বর।
বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস
বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে তারা।
হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু
দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ১১৯ জনের।
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি ঠেকাতে কঠোর আইন, সংসদে বিল পাস
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে শাস্তির বিধান সংযোজন করে বিদ্যমান আইন সংশোধনের বিল জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি পাস হয়। সংশোধিত আইনে বলা হয়েছে, কেউ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ
শুক্রবার পৃথক দুটি প্রকল্পের আওতায় এ অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্য, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, এই অর্থায়নের মাধ্যমে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং জরুরি জনসেবা সচল রাখতে সহায়তা করা হবে।
পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের হাসপাতালের পরিচালক
সাম্প্রতিক ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালে নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। সেই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল
পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান মো. সামীমুজ্জামান
বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সামীমুজ্জামান। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ
বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দেশের পররাষ্ট্রনীতিতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন।
‘সময় চাহিয়া লজ্জা দেবেন না’, সংসদে স্পিকারের হাস্যরস
বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার নির্ধারিত সময়কে কেন্দ্র করে জাতীয় সংসদে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম ও কয়েকজন সংসদ সদস্যের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দে সংসদ সদস্যদের সক্রিয় হওয়ার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজ নিজ নির্বাচনী এলাকার ভূমিহীন ও দরিদ্র মানুষের মাঝে সরকারি খাস জমি বরাদ্দ নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ফ্যাসিস্ট শাসনব্যবস্থাকে দীর্ঘস্থায়ী করতে যেসব সরকারি কর্মকর্তা প্রকাশ্যে সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর-অক্টোবরে: মির্জা ফখরুল
চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্থানীয় সরকারমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।