জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ভিসা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা সহজতর করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এসেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‘ভারতে হয়রানির শিকার হয়ে প্রতিবাদস্বরূপ দেশে ফিরে এসেছি’: উপদেষ্টা জাহেদ
ভারতের একটি বিমানবন্দরে হয়রানির শিকার হওয়ার প্রতিবাদে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৬ জুন) তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রাকৃতিক পরিবেশ ফেরাতেই ভায়াডাক্টের নিচের মাটি অপসারণ: রেলমন্ত্রী
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণ করা হচ্ছে আগের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এতে ভায়াডাক্টের কোনো ক্ষতির আশঙ্কা নেই এবং নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ীই এ কাজ করা হচ্ছে।
দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন। আজ বেলা সোয়া ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর
ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা এড়াতে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে দেশের ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত সেনাসদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। মোতায়েনকৃত জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর। সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জুলাই আন্দোলনে কেন চুপ ছিলেন, জানালেন ডা. আবদুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো কোনো সামর্থ্য তাঁর ছিল না বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। একান্ত সাক্ষাৎকারে তিনি নিজেকে একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।
এনআইডি নিয়ে নতুন সিদ্ধান্ত, ১৫ বছর পর বাধ্যতামূলক নবায়ন
২০০৭-২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হওয়ার পর প্রায় দেড় যুগ পেরিয়ে গেছে। এ সময়ে অনেক নাগরিকের চেহারা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যের পরিবর্তন হয়েছে। এমনকি আঙুলের ছাপেও পরিবর্তন আসতে পারে। নির্বাচন কমিশনের মতে, এসব কারণে অনেক ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করতে জটিলতা তৈরি হয়। তাই নির্দিষ্ট সময় পরপর এনআইডির তথ্য হালনাগাদ প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী
সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের তথ্য জানানো হয়।
দেশের স্বার্থই ছিল সফরের মূল লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী
শনিবার জাতীয় সংসদে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাঁদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। তাই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে তিনি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে কোনো সাফল্য অর্জিত হয়ে থাকলে তা ব্যক্তি বা সরকারের নয়, বরং বাংলাদেশের জনগণের অর্জন। এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটির সমর্থন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান
সরকার জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশীয় ঔষধ খাতের নীতিগত দিকনির্দেশনা জোরদার করতে ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে। নতুন এই পরিষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সভাপতি এবং মন্ত্রণালয়ের সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। পুনর্গঠিত পরিষদে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সফরসূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল–বাটাজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়। পরে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল নগরের কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে ভৌগোলিক নির্দেশক স্বীকৃত বরিশালের আমড়া ও নারিকেল গাছের চারা রোপণের পাশাপাশি খালপাড়জুড়ে শতাধিক ফলজ, বনজ ও ফুলের গাছ লাগানো হবে।