জাতীয়
বরিশালের পথে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরসূচিতে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।
আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলে না: মির্জা ফখরুল
আওয়ামী ও গণতন্ত্র কখনোই এক সঙ্গে যায় না উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ।মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আলোচনা সভায় এসব কথা জানান মন্ত্রী।
৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন, তালিকায় চীনা অর্থনৈতিক অঞ্চল
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল আলোচিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা হয়।
সাদাপাথর থেকে মাজার বিতর্ক, শেষ পর্যন্ত প্রত্যাহার সারওয়ার আলমের
সিলেটের সাদাপাথরে পাথর লুট ও অবৈধ উত্তোলন নিয়ে দেশজুড়ে সমালোচনার পর জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এক সময়ের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০ মাসের মধ্যেই তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দানবাক্স এবং ডেগ প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়াকে ঘিরে বিতর্ক চলাকালেই তার এই প্রত্যাহার নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মালয়েশিয়-চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যে’ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সংসদে
মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। শনিবার সকালে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। অধিবেশনের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। তবে ওই সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।
পে-স্কেলে আসছে বড় পরিবর্তন, বাড়তে পারে যেসব সুবিধা
নতুন জাতীয় বেতন কাঠামোতে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের জন্য একাধিক আর্থিক সুবিধার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের একটি হলো টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসিক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার সুপারিশ। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকরের পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় এটিই গত এক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে।
মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও ডিজিটাল অর্থনীতিতে জোর প্রধানমন্ত্রীর
দীর্ঘদিনের সামরিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পাশাপাশি হালাল ইকোসিস্টেম, ডিজিটাল অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তি খাতে নতুন সহযোগিতার পথে হাঁটতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বিদ্যমান প্রতিরক্ষা সমঝোতা বাস্তবায়ন, যৌথ প্রতিরক্ষা কাঠামো গঠন এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধির বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে দু্ইদেশ।
মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান
মাদক থেকে দূরে থাকতে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে।
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বছরব্যাপী 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' কর্মসূচির উদ্বোধন করেন।
এলপিজির দাম কমল ৩৫৭ টাকা
চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে: ড. ইফতেখারুজ্জামান
জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬-এর খসড়া বর্তমান রূপে পাস হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারনিয়ন্ত্রিত ও অকার্যকর একটি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা করা হলে তা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বানের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’