ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরু’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সংবাদ ডেস্ক
৪ আগস্ট, ২০২৬ ২১:৪৮:৪১
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। হাওড় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণা লব্ধ জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে।

সাক্ষাৎকালে তারা বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন নিয়ে আলোচনা করেন। কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মত দেশগুলোর অবস্থান তুলে ধরার বিষয়ে তারা একমত হন।

এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে মাইগ্রেশন এবং বাস্তুচ্যুত লোকদের নিয়ে তারা মতবিনিময় করেন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন এবং এর ফলে ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে বলে ভারপ্রাপ্ত স্পিকার অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। যা অভিবাসন, শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে। এটি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নীতি নির্ধারণে সহায়তা প্রদান, অভিবাসী শ্রমিক, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে সহায়তা করা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি