নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কমিটি ঘিরে বিতর্ক, টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
৪ আগস্ট, ২০২৬ ২১:১২:০০
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবলীগের কয়েকটি ওয়ার্ড কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে পদ দেওয়া হয়েছে-এমন অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ও বিবৃতি ছড়িয়ে পড়েছে।

অভিযোগে বলা হয়েছে, ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর থানার ২, ৫, ৯১ ও ৯২ নম্বর ওয়ার্ড, ঢাকা-১২ আসনের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ড এবং ঢাকা-১৮ আসনের দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি ঘোষণার পর সংগঠনের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচি, মিছিল ও আন্দোলনে অংশ নেওয়া এবং কারাবরণ করা অনেক নেতাকর্মীকে নতুন কমিটিতে স্থান দেওয়া হয়নি। তাদের ভাষ্য, মাঠপর্যায়ে সক্রিয় ও ত্যাগী কর্মীদের বাদ দিয়ে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

https://www.soddosongbad.com/storage/uploads/12.png3.png

সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিযোগে আরও বলা হয়েছে, কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেন হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

প্রতিবাদকারীরা দলীয় সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এসব কমিটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এবং ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি তুলেছেন।

এদিকে কমিটি নিয়ে ক্ষুব্ধ নেতাকর্মীদের একটি অংশ সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং ঘোষিত কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তারা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নেরও আহ্বান জানান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু