এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

সদ্য সংবাদ ডেস্ক
২ আগস্ট, ২০২৬ ১৮:২৬:০০
ছবি: সংগৃহীত

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের অবসান ঘটিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এ মুহূর্তে দেশে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মূল্য বৃদ্ধির খবরের পরিপ্রেক্ষিতেই এমন অবস্থান স্পষ্ট করেছে পেট্রোবাংলা।

শনিবার (১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করা হচ্ছে।

সরকারের পক্ষ থেকে এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

উল্লেখ্য, গ্যাসসংকটের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার প্রস্তাব জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে জমাও দিয়েছিল রাষ্ট্রয়ত্ত প্রতিষ্ঠানটি। এটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে আসলো।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি