সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী

সদ্য সংবাদ ডেস্ক
৩০ জুলাই, ২০২৬ ০৭:২৮:৩৬
ছবি: সংগৃহীত

সন্তানকে সম্পত্তি দানের ক্ষেত্রে পিতা-মাতার সুরক্ষা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা বিষয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, দেশে অধিকাংশ দেওয়ানি মামলা সম্পত্তির বণ্টন ও মালিকানা সংক্রান্ত বিরোধ নিয়ে হয়ে থাকে। বর্তমানে মুসলিম আইনে হেবা বা অন্যান্য উপায়ে সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পর অনেক বাবা-মা ওই সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

তিনি জানান, এ সমস্যা সমাধানে সম্পত্তি হস্তান্তর আইনের ‘গিফট’ বা উপহার সংক্রান্ত বিধানে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।

নতুন বিধান কার্যকর হলে বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি লিখে দিলেও জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার তাদের কাছেই থাকবে। পাশাপাশি বাবা-মায়ের অনুমতি ছাড়া সন্তান সেই সম্পত্তি বিক্রি করতে পারবেন না।

আইনমন্ত্রী আরও জানান, একইভাবে বাবা-মাও সন্তানের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন না। তবে চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে সম্পত্তি বিক্রির প্রয়োজন হলে এবং সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করার সুযোগ থাকবে। বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা জজকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, এ ধরনের আইন সংস্কার কার্যকর হলে সম্পত্তি নিয়ে বিরোধ কমবে এবং অনেক দেওয়ানি মামলা আদালতে যাওয়ার আগেই সমাধানের সুযোগ তৈরি হবে। সরকার বাস্তবসম্মত আইন সংস্কারের মাধ্যমে মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি