আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে কোনো দলীয় প্রভাব বা বিশেষ সুবিধার সুযোগ থাকবে না। জনগণের ভোট ও সমর্থনেই চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।

বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামী বছরের প্রথম দিকেই ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই নির্বাচনে বিএনপি, জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কেউ বাড়তি সুবিধা পাবেন না।

তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে শক্তিশালী স্থানীয় সরকার। স্থানীয় সরকার কার্যকর না হলে রাষ্ট্রীয় কাঠামো ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা সম্ভব নয়।

স্থানীয় সরকারমন্ত্রী অভিযোগ করেন, অতীতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিভিন্ন অজুহাতে অপসারণ করা হয়েছে। আইন লঙ্ঘন বা অপরাধ প্রমাণ ছাড়া কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যথাযথ ক্ষমতায়ন ছাড়া তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম সফল করা সম্ভব নয়। স্থানীয় উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

চেয়ারম্যান ও সদস্যদের ভাতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। তাদের সম্মানজনক ভাতা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, ধর্মের নামে বিভাজনের রাজনীতি দেশের জন্য ক্ষতিকর। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের জয় সদ্য. তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট