চীনের ব্যবসায়ীক খাত উচ্চ পর্যায়ে নিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল আলমগীর। তিনি বলেন, বিশ্বে চীনের ব্যবসায়িক খাতকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত ‘লং লিভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমুখী সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এতে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের তরুণ উদ্যোক্তারা চীনের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করছেন। এ ধারাবাহিকতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাবে।

তিনি জানান, কর্মসংস্থান ও অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার শুধু চীনের সঙ্গে নয়, দেশের স্বার্থে ভারত, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করছে।

এ সময় তিনি বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ। বিশেষ করে চীনের আধুনিক প্রযুক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকার মনে করে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি