নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগ করব : চসিক মেয়র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আদালতের রায়ে মেয়রের দায়িত্ব পেলেও তিনি দীর্ঘদিন এ পদে থাকতে চান না। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘আমাদের চট্টগ্রাম’ ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ও ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, আদালতের আদেশ অনুযায়ী ২০২৪ সালের নভেম্বরে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং আইন অনুযায়ী তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। তবে তিনি কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চান না।

তিনি বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হলে ইনশাআল্লাহ আমি পদত্যাগ করব। কারণ আমি জানি, আমি পদত্যাগ না করলে নির্বাচন প্রক্রিয়া শুরু করা কঠিন হবে।”

ডা. শাহাদাত আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন চট্টগ্রাম থেকেই শুরু হওয়া উচিত। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। তার মতে, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আদালতের রায়ে পাঁচ বছরের মেয়াদের বৈধতা থাকলেও তিনি নির্বাচনের মাধ্যমেই জনগণের রায় নিতে চান। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে সবসময় গণতান্ত্রিক চর্চাকে প্রাধান্য দিয়েছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি