১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ১৪:৪১:২৮
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১২ নভেম্বর থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে। এ জন্য একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের নিজস্ব লগইন প্যানেল ব্যবহার করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।

নির্ধারিত সময়সীমার পর রেজিস্ট্রেশনের তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। সময়মতো কার্যক্রম সম্পন্ন না হলে কিংবা এ নিয়ে কোনো জটিলতা তৈরি হলে তার দায় শিক্ষা বোর্ড বহন করবে না বলেও জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd ব্যবহার করতে হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. এআইয়ের প্রভাবে বেকারত্ব বাড়ার বিষয়ে সতর্ক করলেন রাষ্ট্রপতি সদ্য. মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ সদ্য. মার্কিন নির্বাচনে ফের বিজয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান সদ্য. মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. মোংলায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল