জুলাই-পরবর্তী পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে বৃহস্পতিবার তিন কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন ৩৩তম বিসিএসের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএসের মাহমুদুল হাসান।

প্রাথমিকভাবে চূড়ান্ত করা তালিকায় আরও রয়েছেন সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল, সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. রাশেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম, সহকারী পুলিশ কমিশনার মো. আল ইমরান হোসেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল এবং সহকারী পুলিশ কমিশনার (ডিএমপি) মো. গোলাম রুহানী।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বৃহস্পতিবার বরখাস্ত করা হয়েছে। বাকি কর্মকর্তাদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে। সূত্র: আগামীর সময়

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে