পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাঁথা’ অন্তর্ভুক্ত হচ্ছে না। ইতোমধ্যে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই সভার এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে এটি যুক্ত হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক দুটি প্রবন্ধের আলোকে নতুন পাঠ অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এছাড়া প্রাথমিকের পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ পাঠে চারজন নেতার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিষয়ও অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে একই পাঠে ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।

এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল হায়দার জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক পর্যায়ের পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। তাঁর মতে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে ওসমান হাদির বিষয়টি যুক্ত করা হচ্ছে না।

২০২৮ শিক্ষাবর্ষে বিষয়টি যুক্ত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আসছে। তখন কোন বিষয় যুক্ত বা বাদ যাবে, তা পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি নির্ধারণ করবে। এনসিটিবির কাজ শুধু নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পাঠ্যবই সম্পাদনা করা।

তিনি আরও জানান, প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি পাঠ্যবইয়ের সম্পাদনার কাজ সম্পন্ন হয়েছে। তবে চতুর্থ শ্রেণির জন্য নতুন দুটি বইয়ের কাজ এখনো বাকি রয়েছে, যা আগামী ১০ আগস্টের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

সূত্র জানায়, ২০২৮ সালের পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, একই ধাঁচে শরীফ ওসমান বিন হাদিকেও অন্তর্ভুক্ত করার প্রাথমিক ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটির ওপর নির্ভর করবে। সূত্র: দ্যা ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি