স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকা আইনের বিধান অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ তারিখকে যোগ্যতা অর্জনের ভিত্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার তালিকার তথ্যভান্ডারে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম অন্তর্ভুক্ত করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার তথ্য প্রস্তুত করে মাঠপর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ সময় আগামী ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে ২৪ আগস্ট পর্যন্ত। এসব আবেদনের নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ দিন ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা।

এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। পাশাপাশি ভুল সংশোধনের আবেদন আহ্বান জানিয়ে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সাংবাদিক ও কেবল সম্প্রচারসেবার মাধ্যমে জনস্বার্থে এ বিষয়ে প্রচারের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

খসড়া ভোটার তালিকায় পুরুষের তালিকায় নারী বা নারীর তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্তি, ধর্মসংক্রান্ত ভুলসহ অন্য যেকোনো ত্রুটি থাকলে তা সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি