ইসলামী ব্যাংকে শিগগিরই এমডি নিয়োগ, পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আশ্বাস অর্থমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চলমান প্রক্রিয়া শেষ হলেই দ্রুত এই পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক রেজল্যুশন স্কিম-২০২৫’-এর আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের গ্রাহকরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলনের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। পাশাপাশি পরিচালনা পর্ষদে নতুন পরিচালকও নিয়োগ করা হয়েছে।

তিনি আরও জানান, ব্যাংকটির এমডি নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। নতুন পরিচালনা পর্ষদ সরকারের তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রমে ফিরিয়ে আনতে কাজ করছে।

অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ব্যাংকের সাংগঠনিক কাঠামো ও চাকরি বিধিমালা প্রণয়ন, তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ও কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সমন্বয়, জনবল ও শাখা একীভূতকরণ এবং কোম্পানি সেক্রেটারি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের প্রক্রিয়া চলছে।

এসব কার্যক্রম সম্পন্ন হলে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং ও লেনদেন কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি