জাতীয়
শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠকে আলোচনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ভারতের কাছে পুনর্ব্যক্ত করেছে ঢাকা। শুক্রবার (১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে নবম ভারত মহাসাগরীয় সম্মেলন থেকে দেশে ফেরার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়েও ইঙ্গিত দেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
জেলা প্রশাসকদের উদ্দেশে তারেক রহমান বলেন, 'বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরাই জনপ্রশাসনের সঙ্গে সরকারের প্রধান সেতুবন্ধন। তাদের সততা, দক্ষতা ও জবাবদিহিতার ওপর রাষ্ট্রীয় কার্যক্রমের সাফল্য অনেকাংশে নির্ভরশীল।' তিনি আরও বলেন, 'দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনের প্রত্যাশায় থাকা জনগণ সরকারের প্রতিটি কর্মকাণ্ডে সেই আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন দেখতে চায়।'
দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে পেট্রোল ও অকটেনের মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশ পূরণ করে স্থানীয় পাঁচটি প্রতিষ্ঠান—এর মধ্যে চারটি বেসরকারি ও একটি সরকারি। প্রতি মাসে দেশে প্রায় ৭৫ হাজার টন পেট্রোল ও অকটেনের প্রয়োজন হয়। এর মধ্যে প্রায় ৪০-৪৫ শতাংশ সরবরাহ করে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি, যা দেশের সবচেয়ে বড় সরবরাহকারী।
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
হত্যাচেষ্টা মামলায় কারাগারে থাকা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাঁর জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। গত ৭ এপ্রিল এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেদিন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে শিরীন শারমিনকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এবার বন্ধ হলো চট্টগ্রামের ডিএপি সার কারখানা
সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া এবং কাঁচামাল সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত উৎপাদন শুরু করা সম্ভব নয়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখানে নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ ডিএপি সার উৎপাদন করা হয়, যা ফসলের উৎপাদন বাড়াতে বিশেষভাবে সহায়ক।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে পর্যটন খাতে সহযোগিতার গুরুত্ব
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. রামিস সেন। রবিবার বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের পর্যটন খাতের উন্নয়নে তুরস্কের সহযোগিতা গ্রহণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
তনু হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে হাফিজুর, অভিযুক্ত আরও দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, তাদের মধ্যে একজন ইতোমধ্যে দেশের বাইরে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে, আর অন্যজন দেশে আত্মগোপনে রয়েছেন। দেশে অবস্থানরত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে বিশেষ দল কাজ করছে। তদন্ত সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান (৫২) তনুকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যেতেন। তার মাধ্যমেই তনুর সাংস্কৃতিক অঙ্গনে যাতায়াত শুরু হয়। পিবিআই কর্মকর্তাদের মতে, তিনি হত্যাকাণ্ডের ঘটনাক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সভাপতি করার পরিকল্পনা সরকারের
স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, লটারি কখনোই মেধাবী ও অমেধাবী নির্ধারণ করতে পারে না এবং এটি ধনী-গরিবের বৈষম্যও কমায় না। রোববার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ–এর অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। এর আগে, এনআইডির ডিজি ছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় তাকে।
সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই নতুন করে বহু শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও বাড়ছে। রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এর কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী
মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের কর্মসূচি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।