ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭১ জন , মামলা ৪৯

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫৩ জন, লালবাগে ২৯ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৬৯ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ৭৮ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১৯ জন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা, ছয় ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুটি চাপাতি, একটি হাসুয়া, একটি কাটার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল ফোন, দুটি টেলিভিশন, একটি মাইক্রোওয়েভ ও এক হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে।

এ ছাড়া অভিযানে দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী